সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

সমাজে বৈষম্য দূর করতে সকল শ্রেণি পেশার মানুষকে সোচ্চার হতে হবে : কৃষকদল দল সভাপতি হাসান জাফির তুহিন!

Coder Boss
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৯ Time View

আমাদের স্বাধীন দেশ 

পাবনা সুজানগরে রাণীনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশালকর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে রাণীনগর বিলগাজনা উচ্চ বিদ্যালয় মাঠে মাহ্তাব আলী মৃর্ধার সভাপতিত্বে এ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।প্রধান অতিথির বক্তব্যে কৃষিবীদ হাসান জাফির তুহিন বলেন, সমাজে বৈষম্য দূর করতে হলে সকল শ্রেণি পেশার মানুষকে সোচ্চার হতে হবে। বিএনপি সাধারণ জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে ভোট বিপ্লবের মাধ্যমে নির্বাচনে জয় লাভ করে ক্ষমতায় যেতে চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশ গড়তে বিএনপি নেতাকর্মীরা সংকল্পবদ্ধ।এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা বিএনপির আহ্বায়ক এবিএম তৌফিক হাসান, পৌর বিএনপির আহ্বায়ক মো: কামরুল হুদা, উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আঃ রউফ, পৌর বিএনপির সদস্য সচিব মো: জসিম বিশ্বাস, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সেলিম আহমেদসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।এ সময় আরো উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক হাবিবুর রহমান বাচ্চু, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক এস এম আদনান উদ্দিন, জাতীয়তাবাদী প্রচার দল কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাকিবুল হক শাকিব প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের মধ্যে সকল বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে বিজয়ের লক্ষ্য কাজ করে যেতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!