সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের মিথ্যা মামলার সাজা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন!

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৪৭ Time View

আমাদের স্বাধীন দেশ

আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান-এর বিরুদ্ধে হয়রানী ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও সাজার প্রত্যাহারের দাবীতে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০ টায় সোনারগাঁও জার্নালিস্ট ফোরাম (প্রেসক্লাব) এর ব্যানারে ক্লাবের সভাপতি মো. জাকির হোসেন ঝন্টুর সার্বিক সহযোগিতায় স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী এ মানববন্ধন করেছে। উপজেলার নয়াপুরে সোনারগাঁও জার্নালিস্ট ফোরাম (প্রেসক্লাব) কার্যালয় সংলগ্ন ঢাকা বাইপাস সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বিশিষ্ট সাংবাদিক, লেখক, আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা হয়রানী, ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় সাজা রায় বাতিল সহ সকল মিথ্যা মামলা অনতিলম্বে প্রত্যাহারের জোর দাবী জানান মানববন্ধনকারীরা। মানববন্ধন শেষে মানববন্ধনকারীরা ঢাকা বাইপাস সড়কে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটি নয়াপুর থেকে সড়কের বস্তল মোড় হয়ে উৎস্যস্থল নয়াপুরে এসে সমাপ্তি ঘটিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!