সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

সোনারগাঁয়ে বিদেশী ব্র্যান্ডের হারলান নিউইয়র্ক কসমেটিক বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করছেন অভিনেত্রী পূজাচেরী।

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২২৩ Time View

আমাদের স্বাধীন দেশ 

সোনারগাঁও প্রতিনিধি,
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিমার্ক নামক বিদেশী কোম্পানি কতৃক উৎপাদিত হারলান নিউইয়র্ক ব্র্যান্ডের একটি কসমেটিকস বিক্রয়কেন্দ্র প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করছেন চিত্রনায়িকা পূজাচেরী।
এতে, বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র অভিনেতা ইমন। আজ সোমবার (৪ নভেম্বর) বিকেলে সোনারগাঁও উপজেলা সাদীপুর ইউনিয়নস্থ নয়াপুর বাজার সিটি প্লাজায় এ হারলান নিউইয়র্ক ব্র্যান্ডের কসমেটিকস বিক্রয় কেন্দ্রটি উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি অভিনেত্রী পূজাচেরী বলেন, রিমার্ক নামক কোম্পানির উৎপাদিত হারলান নিউইয়র্ক ব্র্যান্ডের এ বিদেশী কসমেটিকসে স্কীনের কোনো ক্ষতি করবেনা। এটি এ দেশের শিশু, কিশোর- কিশোরী, যুবক-যুবতী ও আবালবৃদ্ধ সকলেই ব্যবহার করতে পারবেন। তাছাড়া এসব হারলান নিউইয়র্ক ব্র্যান্ডের কসমেটিকস বিএসটিআইয়ের পরিক্ষিত ও অনুমোদিত। তিনি বলেন, এসব কসমেটিকস আমি নিজে এবং আমাদের চলচ্চিত্র শিল্পীরা নিয়মিত ব্যাবহার করছি। এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তাই উপস্থিত লোকজন সহ সকলকে নয়াপুরস্থ সিটিপ্লাজার হারলান নিউইয়র্ক কসমেটিক বিক্রয় কেন্দ্র থেকে এসব কসমেটিকস ক্রয় করতে আহবান জানান অভিনেত্রী পূজাচেরী। হারলান নিউইয়র্ক কসমেটিক বিক্রয় উদ্বোধন অনুষ্ঠানে হারলান নিউইয়র্ক সোনারগাঁও উপজেলা বিক্রয় প্রতিনিধি বিশিষ্ট ব্যবসায়ী মো. নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারলান নিউইয়র্কের ডিএমডি গিয়াস উদ্দিন বিশ্বাস ও বিশিষ্ট শিল্পপতি মো. কায়সার ভূঁইয়া। এ সময় চলচ্চিত্র অভিনেত্রী পূজাচেরী ও অভিনেতা ইমন সহ শুভ উদ্বোধনকৃত হারলান নিউইয়র্ক কসমেটিক বিক্রয় কেন্দ্রটি একনজর দেখতে শত শত উৎসুক জনতার ঢল পড়েছিল নয়াপুর বাজার সিটি প্লাজায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!