সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

ইসলাম ও মুসলিম সত্তা বিনষ্ট করার অপচেষ্টা করছিল আ. লীগ: মমিনুল হক।

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২২০ Time View

আমাদের স্বাধীন দেশ 

বিশেষ প্রতিনিধি

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য মো. মমিনুল হক বলেছেন, বাংলাদেশের ইসলাম ও মুসলিম সত্ত্বা বিনষ্ট করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল অবৈধ আ. লীগ সরকার। দলটি রাতের ভোটে সরকার গঠন করে জামায়াতে ইসলামীকে মানবতা বিরোধী আখ্যা দিয়ে ইসলামী দলগুলোকে নিশ্চিহ্ন করতে অপচেষ্টা চালিয়ে ছিল।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে সোনারগাঁও উপজেলা জামপুরের নুর হাজী মার্কেট জামপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় নারায়ণগঞ্জ জেলার আমির ও জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য মো. মমিনুল হক সরকার প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলছেন।
এ সময় প্রধান বক্তা হিসেবে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, অবৈধ আ. লীগ সরকার জামায়াতে ইসলামের আলী আহসান, মীর কাশেম আলী, কামরুজ্জামানসহ অনেক জামায়াত নেতাকে মানবতা বিরোধীর মিথ্যা মামলা দিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

এতে, জামপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, থানা জামায়াত নেতা মো. ইব্রাহিম হাসান, সোনারগাঁও উত্তর সেক্রেটারি গিয়াস উদ্দিন ফরায়েজি, দক্ষিণের সেক্রেটারি মো. আসাদুল ইসলাম, বিশেষ মেহমান জেলা বায়তুলমাল সম্পাদক দেওয়ান মো. খোরশেদ, জামপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মফিজুল ইসলাম, থানা তরিকত সেক্রেটারি আবু বকর নোমান, জামপুর ইউনিয়ন সেক্রেটারি ইন্জিনিয়ার শাহাদাত হোসাইন, তরিকত বিভাগের মাহবুবুর রহমান। তাছাড়াও জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের জেলা, থানা, ইউনিয়ন পর্যায়ের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!