সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

সোনারগাঁয়ে জামপুরে ৫০০ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কতৃপক্ষ।

Coder Boss
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ২৭১ Time View

আমাদের স্বাধীন দেশ 

বিশেষ প্রতিনিধ -মোঃ ইব্রাহিম
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০০ শত অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান করেন তিতাস কতৃপক্ষ।

১৫ জানুয়ারি বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জামপুর ইউনিয়ন মিরেরটেক বাজারে ২ টি স্পটে ২ কিলোমিটারে অবৈধ ঢালাই কারখানা সহ ৩০০ টি বাড়ির ৫০০ টি অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।

এ সময় উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়।

অবৈধ ঢালাই কারখানা :- ১টি বড় ক্রুসিবল ফার্নেস, লোড- আনুমানিক ১০০০ ঘনফুট/ঘন্টা।
উচ্ছেদকৃত পাইপঃ- ১.৫” ডায়া বিশিষ্ট ৪৮০ ফিট, ২” ডায়া বিশিষ্ট ২০ ফিট এবং ৩/৪” ডায়া বিশিষ্ট ২০০ ফিট এম এস পাইপ (প্রায়)।
উল্লেখ্য অবৈধ বিতরণ লাইনের পুরো অংশ এক্সকাভেটরের মাধ্যমে অপসারণ করতঃ জব্দ করা হয়েছে।

বি:দ্র: প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং/ ক্যাপিং করা হয়।

অভিযানে আরো উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস নারায়ণগঞ্জ অফিসের উপব্যবস্থাপনা পরিচাল প্রকৌ. মো. সেলিম মিঞা, উপ মহাব্যবস্থাপক প্রকৌ.মো.জাহাঙ্গীর আলম, সহকারী প্রকৌশলী শাহিনুজ্জামান, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও বিপুল সংখ্যক পুলিশ কমকর্তা।

এ সময় তিতাস কতৃপক্ষরা বলেন, সোনারগাঁয়ে বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানে অবৈধ গ্যাস সংযোগের খবর পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!