সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

নয়াপুর গরু হাটের ইজারা পেলেন সাদিপুর ইউনিয়ন বিএনপির নেতা হাজী সেলিম সরকার।

Coder Boss
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৪২ Time View

আমাদের স্বাধীন দেশ 

উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর গরু হাটের ইজারা পেয়েছেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির প্রভাবশালী নেতা হাজী সেলিম সরকার। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ দরদাতা হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

ইজারা পাওয়ার পর প্রতিক্রিয়ায় হাজী সেলিম সরকার বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন গরুর হাটের ইজারা থেকে বঞ্চিত ছিল। এখন সেই স্বৈরাচারের পতনের পর আমরা আবারও ইজারায় অংশগ্রহণ করতে পারছি। আমি আমার সকল সহকর্মীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে হাট পরিচালনা করবো।”

তিনি আরও বলেন, “এই বছর অন্য যেকোনো সময়ের তুলনায় হাঁসিলের হার কম থাকবে। গরু ক্রেতা-বিক্রেতাদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। সকলের সহযোগিতা কামনা করছি, যেন একটি সুন্দর ও সুশৃঙ্খল হাট পরিচালনা করা যায়।”

এদিকে নয়াপুর গরু হাটের ইজারা পেয়ে সাদিপুর ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!