সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

সোনারগাঁ কোয়ালিটি স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষায় ১০০%পাশ: ১৩ জনের জিপিএ-৫

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৩৯ Time View

আমাদের স্বাধীন দেশ 

নারায়ণগঞ্জ জেলার  সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর এলাকায় অবস্থিত সোনারগাঁও কোয়ালিটি স্কুল অ্যান্ড কলেজ এসএসসি পরীক্ষায় এবার নজরকাড়া সাফল্য অর্জন করেছে।

প্রতিষ্ঠানটি থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় মোট ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকলেই কৃতকার্য হয়েছে, অর্থাৎ পাশের হার ১০০%। এর মধ্যে ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) এবং বাকি ২২ জন শিক্ষার্থী A গ্রেডে উত্তীর্ণ হয়েছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জানান, “আমাদের শিক্ষার্থীদের এই সাফল্য আল্লাহর রহমত এবং শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত পরিশ্রমের ফল। আমরা শুরু থেকেই নিয়মিত ক্লাস, মডেল টেস্ট এবং মানসম্পন্ন পাঠদানে গুরুত্ব দিয়েছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ।”

অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করে বলেন, কোয়ালিটি স্কুল অ্যান্ড কলেজ সাদীপুর এলাকার শিক্ষাক্ষেত্রে একটি উদাহরণ হয়ে উঠেছে।

স্থানীয় শিক্ষানুরাগীরা প্রতিষ্ঠানটির এ সাফল্যে অভিনন্দন জানিয়ে বলেন, এমন ফলাফল এলাকার শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!