সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা ভোটগ্রহণ ২৭ এ অক্টোবর।

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১২৯ Time View

আমাদের স্বাধীন দেশ। 

বিশেষ প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ অক্টোবর বিদ্যালয় প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের শেষ তারিখ ১২ অক্টোবর, যাচাই-বাছাই ১৩ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
এই নির্বাচনে শিক্ষক প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি ও দাতা সদস্যসহ মোট কয়েকটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ বছর বিদ্যালয়ের মোট ভোটার সংখ্যা ৬৩৪ জন।

সাদিপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুল আজিজ বলেন, “সরকারি নিয়মনীতি মেনে নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিয়ম অনুযায়ী যে কোনো অভিভাবক প্রার্থী হতে পারবেন— এতে কোনো বাধা নেই।”

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহজালাল জানান, “উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এই নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন। তার নির্দেশনা অনুযায়ী মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে আমরা নিরলসভাবে কাজ করছি। অভিভাবকসহ সকলের সহযোগিতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!