সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ১ নং রাজারগাঁও১নং ওয়ার্ড মুকুন্দসার গ্রামে কিশোর গ্যাংয়ের উৎপাত!

Coder Boss
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ Time View

আমাদের স্বাধীন দেশ 

বিশেষ প্রতিনিধি:-

চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলা ১ নং রাজারগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ড মুকুন্দসার গ্রামে গত ৫ ই আগস্ট এর পর থেকে বেড়েছে কিশোর গ্যাংয়ের উৎপাত ও মাদকের নগ্ন ছায়া !

ভদ্রসমাজের হাঁটাচলা কিংবা অবসর যাপনের উন্মুক্ত স্থানগুলোতে কিশোর গ্যাংয়ের উৎপাত অসহনীয় হয়ে উঠেছে। ফলে এসব স্থানে ভদ্রসমাজের সমাগম অনেকটাই কমে আসছে। এদিকে পুলিশী অভিযানে এসব কিশোর গ্যাং সদস্য আটক হলেও রাজনীতিক ততবির আর দরবার পার্টির মাধ্যমে তারা সহযেই ছাড়া পেয়ে যায়। পরে ওই দরবার পার্টির মধ্যস্থতায় অর্থ লেনদেনের মাধ্যমে ঘটনাগুলো মামলাপর্যন্ত গড়ানোর আগেই সমাধান বা ধামাচাপা দেয়া হয়। তাছাড়া প্রতিটি এলাকায় কিশোর গ্যাংদের রাজনীতিক ‘বড় ভাইদের’ শেল্টার তো রয়েছেই। এসব কারণে পুলিশের তৎপরতা থাকলেও কিশোর গ্যাং দৌরাত্ম্য বন্ধ হচ্ছে না।

 

মাদকদ্রব্য অধিদপ্তরের হিসেবে আগের বছরের তুলনায় গতবছর চাঁদপুরের হাজীগঞ্জে মাদক উদ্ধার এবং আটক কয়েকগুণ বেড়েছে। এতে প্রমানিত হয়, এখানে মাদক ব্যবহার আগের চেয়ে বেড়েছে। এবার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নের উত্তর অঞ্চলে শান্তি ও ভবিষৎ স্বপ্নকে চোখ রাঙানী দিচ্ছে অপ্রত্যাশিত কিশোর গ্যাং। যাদের কাঁধে ভর করে আগামী রাজারগাঁও সুখ্যাতিকে এগিয়ে নেবার স্বপ্ন দেখছে এ ইউনিয়নের অভিভাবক-শিক্ষক ও সুধিমহল, সেই কিশোর তুর্কিদের বড় একটি অংশ ধাবিত হচ্ছে ‘কিশোর গ্যাং’ নামের নষ্ট পথে। প্রশাসনের কঠোর অবস্থানও কিশোর গ্যাংদের আধিপত্য রোধ করতে পারছে না। উল্টো যতই দিন যাচ্ছে, ততই বাড়ছে কিশোর গ্যাংয়ের সংখ্যা এবং তাদের তৎপরতা। বর্তমানে হাজীগঞ্জ উপজেলা ১ নং রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি এলাকাতেই একাধিক কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। তাদের সন্ত্রাসী তৎপরতায় উদ্বিগ্ন আর আতঙ্কিত হয়ে পড়ছে সাধারণ মানুষ। উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে স্কুল-কলেজ পড়ৃয়া শিক্ষার্থীদের অভিভাবক মহলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!