সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

যাত্রাবাড়ীর ৬৫ নং ওয়ার্ডের রাস্তা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করায় চরম দুর্ভোগে এলাকাবাসী।

Coder Boss
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১১৭ Time View

আমাদের স্বাধীন দেশ 

কামরুল হাসান পলাশ স্টাফ রিপোর্টার

রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল বানিয়ারবাগ গ্যাস রোডে এলাকা বাসীর চলাচলের সিটি কর্পোরেশনের রাস্তায় অবৈধ স্থাপনা তৈরি করায় প্রচন্ড দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

সরজমিনের তথ্য অনুসন্ধানে জানা যায় মাতুয়াইলি বানিয়ারবাগ গ্যাস রোড এলাকার আশেপাশে অনেকগুলো প্রিন্টিং প্রেস সহ বিভিন্ন শিল্পকারখানা রয়েছে। শিল্প কারখানাগুলোর মালামাল পরিবহনে বিভিন্ন প্রয়োজনে বড় বড় কভার ভ্যান সহ ট্রাক এই গ্যাস রোড হয়ে চলাচল করে। রোডের প্রবেশ মুখে মৃত হাফেজ নাসির উদ্দিন এর ছেলে মোঃ মিজান লোহার সিঁড়ি দিয়ে সিটি কর্পোরেশনের রাস্তাতে স্থাপনা তৈরি করে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন। ফলে এই রাস্তায় সাধারণ মানুষসহ স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী শিল্প কলকারখানার ট্রাক সহ অন্যান্য যানবাহনকে দীর্ঘক্ষণ যানজটে আটকা থাকতে হয়।

এ বিষয়ে এলাকার সাধারণ জনগণ সাংবাদিকদের বলেন মোঃ মিজান সাহেব কিভাবে সিটি কর্পোরেশনের রাস্তা দখল করে স্থাপনা নির্মাণ করে রেখেছেন তা আমাদের বোধগম্য নয়। তারা সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রশাসকের কাছে অবিলম্বে মানুষের চলাচলকারী রাস্তার উপর স্থাপনাটি ভেঙে সরকারি রাস্তাটি উদ্ধার করার জন্য আবেদন জানান।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের জানান এলাকাবাসীর অভিযোগ পেলে অবৈধ স্থাপনা সরিয়ে রাস্তাটি উদ্ধারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!