সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

রাজধানীর ডেমরায় সেনাবাহিনীর অভিযানে ১০ লক্ষ টাকার মূল্যের নকল সার ও কীটনাশক জব্দ।

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১২৬ Time View

আমাদের স্বাধীন দেশ 

শরীফ আহমেদ:

রাজধানীর ডেমরার বড় ভাঙা মহাকাশ সানারপাড় থেকে ডেমরা প্রেসক্লাবের অনুসন্ধানী কর্তব্যরত সাংবাদিকদের তথ্য মতে দ্রুততার সাথে ডেমরা দায়িত্বরত ১৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পদাতিক ডিভিশন সেনাবাহিনীর কর্তৃক অভিযানে বিপুল পরিমাণে নকল সার ও কীটনাশক ফ্যাক্টরির যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়।

জানা গেছে, রাজধানীর ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ডেমরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ আর হানিফ,নন্দিত টিভি স্টাফ রিপোর্টার কামরুল হাসান পলাশ, দৈনিক মানবকণ্ঠের শরীফ আহমেদ, দৈনিক আওয়ার বাংলাদেশের পএিকার আসাদুজ্জামান, সপ্তাহিক বার্তা বিচিত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার শামীম আহমদ শামস, দৈনিক বাংলাদেশ সমাচার স্টাফ রিপোর্টার মুশফিকুর রহমান,ডেইলি প্রেজেন্ট টাইমসের ফাহাদ আহমেদ মিঠু সাপ্তাহিক সংবাদ কন্ঠের নির্বাহী সম্পাদক আজাদ হোসেন সংবাদ সংগ্রহের জন্য ওই অবৈধ ফ্যাক্টরিতে গেলে ফ্যাক্টরির ম্যানেজার সন্ত্রাসী বাহিনী দ্বারা ডেমরা প্রেসক্লাবের সাংবাদিকদের উপর হামলা করার চেষ্টা করে। ডেমরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নন্দিত টিভির স্টাফ রিপোর্টার কামরুল হাসান পলাশ এ বিষয়ে রাজধানী ডেমরা জোনের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান হাসান এর সাথে যোগাযোগ করলে তিনি সেনাবাহিনীর টিম নিয়ে একটি অভিযান পরিচালনা করেন। সেনাবাহিনীর অভিযানে ওই কারখানা থেকে ১০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ সার ও কীটনাশক জব্দ করা হয়। কারখানাটির ম্যানেজার সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান সাংবাদিকদের বলেন এই ফ্যাক্টরি থেকে আর্জেন্টিনা, চীনের উৎপাদিত লেখা নকল সার ও কীটনাশক লেবেলের লাগিয়ে উৎপাদন করা হয়। এই সার ও কীটনাশক মানব দেহের জন্য হুমকি স্বরূপ। কৃষক এসব ভেজাল সার ও কীটনাশক ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জমির উর্বর শক্তি কমে যাচ্ছে। তিনি বলেন জব্দ কৃত এসব অবৈধ পণ্য ডেমরা থানায় হস্তান্তর করা হবে। কারখানাটির মালিক যদি সঠিক কাগজপত্র দেখাতে না পারে তাহলে তাকেও আইনের আওতায় আনা হবে। তিনি সফল এ অভিযানে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ডেমরা প্রেসক্লাবের সাংবাদিকদের ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!