সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

সোনারগাঁওয়ে আচরণবিধি ভঙ্গ: ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থী গোলাম মসীহকে জরিমানা।

Coder Boss
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১২৫ Time View

আমাদের স্বাধীন দেশ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত সংসদ সদস্য প্রার্থী গোলাম মসীহকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সোনারগাঁও পৌরসভার আদমপুর মুন্সীরাইল এলাকায় গোলাম মসীহর নিজস্ব বাসভবন পোদ্দার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ রয়েছে, ওই বাসভবনে গোলাম মসীহর সহধর্মিণী মরিয়ম মসীহের নেতৃত্বে কয়েকশ নারীকে তালিমের নামে ডেকে এনে নির্বাচনী প্রচারণা চালানো হয় এবং হাতপাখা প্রতীকে ভোট চাওয়া হয়।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পান। এরপর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত গোলাম মসীহকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত এমপি প্রার্থী গোলাম মসীহ বলেন,
‘তালিমের জন্য মহিলারা আমার বাড়িতে এসেছিলেন। কে বা কারা হাতপাখা প্রতীকে ভোট চেয়েছে, সে বিষয়ে আমি অবগত নই।’
অন্যদিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন,
‘নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী গোলাম মসীহর পক্ষে তালিমের আড়ালে হাতপাখা প্রতীকে ভোট চাওয়ার সত্যতা পাওয়া গেছে। এজন্য নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
প্রশাসন সূত্র জানায়, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!