সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

সোনারগাঁয়ে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত।

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১১৬ Time View

আমাদের স্বাধীন দেশ 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদে একটি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখে বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটির আয়োজন করে উপজেলা প্রশাসন ও বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। সার্বিক ব্যবস্থাপনায় ছিল জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ।
উদ্বুদ্ধকরণ সভায় সভাপতিত্ব করেন বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন। সভায় ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ, এলাকার বয়োজ্যেষ্ঠ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী এবং স্থানীয় সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটাধিকার প্রয়োগ করা প্রতিটি নাগরিকের সাংবিধানিক দায়িত্ব। তাই সকল ভোটারকে ভয়ভীতি ও প্রলোভনমুক্ত থেকে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন, প্রশাসন এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভা শেষে উপস্থিত অতিথিরা নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ইউনিয়ন পর্যায়ে এ ধরনের সভা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!