সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

ফুটবল প্রতীক পেয়ে আত্মবিশ্বাসী মাকসুদ হোসেন, বললেন—এবার বিজয় ফুটবলেরই হবে।

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ Time View

আমাদের স্বাধীন দেশ 

বিশেষ প্রতিবেদক :মোঃ ইব্রাহিম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাকসুদ হোসেন আনুষ্ঠানিকভাবে ফুটবল প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি তার নির্বাচনী প্রতীক গ্রহণ করেন।
প্রতীক পাওয়ার পরপরই আলহাজ্ব মাকসুদ হোসেন নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নারায়ণগঞ্জ বন্দরের নবীগঞ্জ কদম রসুল দরগা শরিফে উপস্থিত হন। সেখানে বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় এলাকার শান্তি, উন্নয়ন ও আসন্ন নির্বাচনে সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ্ব মাকসুদ হোসেন বলেন,
“আজ আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেয়েছি। এই প্রতীক জনগণের আস্থার প্রতীক, আশা-আকাঙ্ক্ষা ও উন্নয়নের প্রতীক। আমি আপনাদের সবার দোয়া চাই। আমি বরাবরই সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণে কাজ করেছি। ইনশাআল্লাহ, এবারের নির্বাচনে বিজয় আমাদেরই হবে।”
তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে তিনি আগের মতোই কাজ করে যাবেন এবং জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন।
এ সময় দোয়া মাহফিলে বন্দর ও সদর উপজেলার শতাধিক নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীরা ফুটবল প্রতীক পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন এবং নির্বাচনে আলহাজ্ব মাকসুদ হোসেনকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফুটবল প্রতীক পাওয়ার মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলহাজ্ব মাকসুদ হোসেন নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা নিয়ে প্রবেশ করলেন, যা আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতাকে আরও জমিয়ে তুলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!