সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

সোনারগাঁয়ে শারীরিক প্রতিবন্ধী অটোরিকশা চালক সোহেল মিয়া হত্যার রহস্য উদঘাটন, ৫ জন গ্রেপ্তার।

Coder Boss
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১১০ Time View

আমাদের স্বাধীন দেশ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় শারীরিক প্রতিবন্ধী ব্যাটারিচালিত অটোরিকশা চালক মো. সোহেল মিয়া হত্যাকাণ্ডের চারদিন পর রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুইজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পিবিআই। একই সঙ্গে ছিনতাইকৃত ব্যাটারিচালিত অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (রাত) জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ (বিপিএম) বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সুজন মিয়া (৩৩), মো. শফিকুল ইসলাম হীরা (৩৯), মো. দুলাল মিয়া (৪৫), মো. আব্দুর রহিম মিয়া (৫৫) এবং মো. আবুল কাশেম (৪০)। তাদের দেওয়া স্বীকারোক্তিমূলক তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ এলাকা থেকে ছিনতাইকৃত ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়।
পিবিআই সূত্রে জানা যায়, অর্থের প্রয়োজনে পূর্বপরিকল্পিতভাবে শারীরিক প্রতিবন্ধী অটোরিকশা চালক মো. সোহেল মিয়াকে হত্যা করা হয়। পরে তার ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় আসামিরা। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
পিবিআই আরও জানায়, হত্যাকাণ্ডের পরপরই ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করা হয়। তথ্যপ্রযুক্তি ব্যবহার, গোপন সূত্র ও মাঠপর্যায়ের অনুসন্ধানের মাধ্যমে মাত্র চার দিনের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন সম্ভব হয়েছে।
গ্রেপ্তারকৃত পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, শারীরিক প্রতিবন্ধী অটোরিকশা চালক মো. সোহেল মিয়ার হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারে স্থানীয়রা পিবিআইয়ের তৎপরতার প্রশংসা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!