সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

ফকির ফ্যাশনের উদ্যোগে ৩২ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।

Coder Boss
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৯৭ Time View

আমাদের স্বাধীন দেশ 

বিশেষ প্রতিনিধি: ফারুক দেওয়ান
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ডহরগাঁও এলাকায় অবস্থিত ফকির ফ্যাশন লিমিটেডের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩২ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও প্রতিষ্ঠানটি অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
ফকির ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফকির কামরুজ্জামান নাহিদ জানান, “আলহামদুলিল্লাহ, প্রতি বছরের মতো এবারও আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে অসহায় মানুষের জন্য কিছু করতে পেরেছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সকলের কাছে আমাদের জন্য দোয়া কামনা করছি।”
এই মহতী উদ্যোগের সার্বিক দায়িত্বে ছিলেন অবসরপ্রাপ্ত অ্যাডমিন প্রধান লেফটেন্যান্ট কর্নেল হাসানুজ্জামান হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত অ্যাডমিন এজিএম মোঃ এহতেশাম হক শামিম। এছাড়াও ফকির ফ্যাশনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশেষভাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন অ্যাডমিন সাপোর্ট সার্ভিস বিভাগের কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান রনি। তার অক্লান্ত পরিশ্রমে ৩২ হাজার প্যাকেট প্রস্তুত ও সফলভাবে বিতরণ সম্ভব হয়েছে।
ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন। তাদের মধ্যে দিনমজুর, শ্রমিক, মাদ্রাসার ছাত্র, অসহায় পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছিলেন। রিকশাচালক মুক্তার হোসেন বলেন, “ফকির ফ্যাশন প্রতি বছর রমজান ও ঈদের সময় আমাদের মাঝে সাহায্য নিয়ে আসে। এতে আমরা অনেক খুশি। আল্লাহ যেন তাদের এই ভালো কাজ অব্যাহত রাখেন।”
বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, সেমাই, চিনি, ভোজ্যতেল, গুঁড়া দুধ, ডাল, নুডলসসহ প্রয়োজনীয় খাদ্যপণ্য।
এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিকতার চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!