সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জ বন্দরে নাসিক প্রশাসকের পরিদর্শন: ৯টি ওয়ার্ডের সমস্যা ও উন্নয়ন নিয়ে আলোচনা।

Coder Boss
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৯৬ Time View

আমাদের স্বাধীন দেশ 

বিশেষ প্রতিবেদক :
নারায়ণগঞ্জ, ১ এপ্রিল ২০২৬ (বুধবার):
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) বন্দর আঞ্চলিক অফিস পরিদর্শন করেছেন নাসিকের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্যের রাজনৈতিক সচিব এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল কাউছার আশা।
পরিদর্শনকালে বন্দর এলাকায় নাসিকের আওতাধীন ৯টি ওয়ার্ডের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত জটিলতা এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। স্থানীয় পর্যায়ে দীর্ঘদিনের জলাবদ্ধতা, রাস্তার বেহাল অবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং জনসেবামূলক কার্যক্রমের নানা সীমাবদ্ধতা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তারা।
নাসিক প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন। তিনি বলেন, “নাগরিকদের ভোগান্তি কমাতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা জরুরি, এবং এ বিষয়ে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না।”
অন্যদিকে, আলহাজ্ব আবুল কাউছার আশা স্থানীয় জনগণের পক্ষ থেকে বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, বন্দর এলাকার উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এলাকাভিত্তিক সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!