সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

এনবিআরের এক কর্মকর্তার কোটি টাকার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক।

Coder Boss
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৭১ Time View

আমাদের স্বাধীন দেশ 

বিশেষ প্রতিবেদক :শরীফ আহমেদ

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল দক্ষিণ রহমতপুর এলাকার এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল-১৪-এ কর্মরত আব্দুল লতিফ, যিনি পিয়ন পদ থেকে পদোন্নতি পেয়ে বর্তমানে উচ্চমান সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি তার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ গড়ে তুলেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ডেমরার হাজী বাদশা মিয়া রোড এবং মাতুয়াইল নিউ টাউন এলাকায় তার ও তার স্ত্রীর নামে কোটি টাকার জমি, ব্যাংক হিসাবে উল্লেখযোগ্য অঙ্কের অর্থ এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার রয়েছে। এছাড়াও রহমতপুর মাতুয়াইল এলাকায় একটি বহুতল বাড়ি এবং রাজউক অনুমোদিত ভবনে একাধিক ফ্ল্যাটের মালিকানার অভিযোগ রয়েছে।

আরও অভিযোগ রয়েছে, তিনি ইতোমধ্যে কয়েকটি ফ্ল্যাট বিক্রি করেছেন এবং নিজ গ্রামে বিপুল পরিমাণ জমি ক্রয় করেছেন।

অভিযোগকারীরা আরও দাবি করেন, সরকারি চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ গ্রহণের ঘটনাও ঘটেছে। এমনকি আত্মীয়স্বজনদের কাছ থেকেও আর্থিক লেনদেনের মাধ্যমে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে।

এদিকে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে একটি মামলা চলমান রয়েছে বলে দাবি করা হচ্ছে।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুল লতিফের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি পরে কথাও বলব বলে কলটি কেটে দেন।এ বিষয়ে তার অফিসে তথ্য অনুসন্ধানের জন্য গেলে তাকে সিটে পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা বলছেন, অভিযোগগুলো সঠিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!