সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

সোনারগাঁওয়ে অস্থায়ী টিকা ক্যাম্পে হামের টিকাদানে শতভাগ সাফল্য, অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

Coder Boss
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৮৯ Time View

আমাদের স্বাধীন দেশ 

বিশেষ প্রতিবেদক :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কলতাপাড়া গ্রামে ডাঃ আরজু মিয়ার বাড়িতে স্থাপিত অস্থায়ী টিকা ক্যাম্পে হামের টিকাদান কর্মসূচিতে শতভাগ সাফল্য অর্জিত হয়েছে। স্থানীয় অভিভাবকদের ব্যাপক আগ্রহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে টিকা কেন্দ্রটি শিশুদের ভিড়ে উপচে পড়ে।
জানা যায়, হামের টিকা প্রদানের এই বিশেষ কার্যক্রমে এলাকার প্রায় সকল শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টা এবং সচেতনতা বৃদ্ধির ফলে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে সময়মতো টিকা কেন্দ্রে উপস্থিত হন।
এই কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক জনাব মুরাদ হোসেন, স্বাস্থ্য সহকারী মুক্তার হোসেন এবং বাবলু হোসেন। তারা সার্বিক ব্যবস্থাপনা ও টিকাদান কার্যক্রম দক্ষতার সঙ্গে সম্পন্ন করেন।
স্থানীয়দের মতে, সরকারের এমন উদ্যোগ জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে গ্রাম পর্যায়ে অস্থায়ী টিকা ক্যাম্প স্থাপন করায় অনেক পরিবার সহজেই তাদের শিশুদের টিকা দিতে পারছে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং সকল শিশুকে টিকার আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!