সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

যাত্রাবাড়ীতে প্রবাসীর বাড়ি গ্রাস করার ষড়যন্ত্র ভূমিদস্যদের।

Coder Boss
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১০০ Time View

আমাদের স্বাধীন দেশ 

এ আর হানিফ:

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৪ নং ওয়ার্ড উত্তর বাগিচার বাসিন্দা প্রবাসী মোহাম্মদ হারুনের নির্মাণধীন চতুর্থ তলা বাড়িটি নানা অজুহাতের মধ্য দিয়ে গ্রাস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছেন। ১/মোহাম্মদ দিদার হোসেন, পিতা মৃত তমিজ উদ্দিন ২/ মোঃ জয়দুল, কৃষকলীগ নেতা ৩/মোহাম্মদ বশির আহমেদ, পিতা মৃত মো: সায়েন উদ্দিন। প্রবাসী হারুন সংবাদ কর্মীদের জানায়,আমি ২০১৯ সালে জমি ক্রয় করি এবং সেখানে চতুর্থ তলা বাড়ি করি। এ বাড়িতে আমার স্ত্রী ও দুই সন্তান বসবাস করে আসছে হঠাৎ দিদার নামক এক ভূমিদস্যু জমির আংশিক মালিকানা দাবি করে বিজ্ঞ আদালতে মামলা করেন যাহা বিচার অধীন। যেহেতু আমি বাংলাদেশে থাকিনা সেই সুবাদে আমার বাড়িটি দখল করার নানা ষড়যন্ত্রে লিপ্ত ভূমি দস্যুরা। আমি বাড়ি না থাকাতে আমার স্ত্রী সন্তানদের হত্যার উদ্দেশ্যে গত ১২/০৫/২০২৪ ইং তারিখে গভীর রাতে বাড়িতে প্রবেশ করার চেষ্টা চালায়। আমার স্ত্রী হঠাৎ সিসি ক্যামেরায় দেখা মাত্র আত্মচিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দ্রুত পালিয়ে যায় সন্ত্রাসী ও ভূমিদস্যু চক্ররা। উক্ত বিষয়ে গত ১৩/০৫/২০২৪ ইং তারিখ যাত্রাবাড়ী থানায় অভিযোগ করেন আমার স্ত্রী শিউলি বেগম। প্রবাসী হারুন এর স্ত্রী শিউলি বেগম সংবাদ কর্মীদের জানায় , সন্ত্রাসী ও ভূমিদস্যুরা আমাকে ও আমার সন্তানদের মেরে ফেলার নানা ষড়যন্ত্র করে আসছে আমি ২০২৪ সালে যাত্রাবাড়ী থানায় ও র‍্যাব-১০ পুলিশ হেডকোয়ার্টার্স সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে আমাকে নানা ভাবে হয়রানি করে আসছে এমনকি ৬৪ নং ওয়ার্ড কমিশনার বাবুল মোল্লার মাধ্যমে আমার কাছে ২০ লক্ষ টাকা দাবি করে দিদার, জয়দুল ও বসির আহমেদ সহ কয়েক জন। এক পর্যায়ে আমি তাদের দাবি কৃত টাকা দিতে অস্বীকার করিলে ঐ সময়ে বাবুর মোল্লা সহ ভূমিদস্যুরা নানাভাবে হুমকি দিতো আমি কোন হুমকি আমলে নেই নাই। ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের দোসর বাবুল মোল্লাও পলাতক রয়েছে ভূমিদস্যুরাও নীরব ছিল। ১২ ই ফেব্রুয়ারি বিএনপি ক্ষমতায় আসার পরে কৃষক লীগের নেতা জয়দুল খোলস পরিবর্তন করে বিএনপি নেতাদের ছত্র ছায়ায় থেকে দিদারের সাথে আতাত করে বাড়ির দখল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছে তারা এমনকি আমার বিরুদ্ধে কৃষক লীগের নেতা জয়দুল ও বশির আহমেদ বিজ্ঞ আদালতে মিথ্যা সাক্ষী দিয়েছেন মিথ্যা সাক্ষী দেওয়ার কারণ হলো কমিশনার বাবুল মোল্লার মাধ্যমে আমার কাছে ২০ লক্ষ টাকা দাবি করেছিল ওই টাকা না দেওয়ার কারণেই আদালতে মিথ্যা সাক্ষী দেয় তারা‌। এ বিষয়ে কৃষক লীগের নেতা জয়দুন এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান শিউলি আক্তার ও দিদার এদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছে একপর্যায়ে তাদের উভয় পক্ষের মধ্যে তর্কে বিতর্ক হয় এক পর্যায়ে দিদার থানায় সাধারণ ডায়েরি করেন উক্ত বিষয়ে আমাকে সাক্ষী দেওয়া হয় আদালত আমাকে সাক্ষীর জন্য নোটিশ প্রদান করেন আমি সাক্ষী দিতে না গেলে আমার বিরুদ্ধে সাক্ষী ওয়ারেন্ট হয় পরবর্তীতে আমি আদালতে সাক্ষী দিয়েছি তা সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!