সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

জামপুর ইউনিয়ন কলতাপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন।

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৭৭ Time View

আমাদের স্বাধীন দেশ 

সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান দাখিল পরীক্ষা উপলক্ষে জামপুর ইউনিয়নের কলতাপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এবং সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক ও কলাপাড়া সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ।
পরিদর্শনকালে অতিথিবৃন্দ কেন্দ্রের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও শিক্ষার্থীদের উপস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তারা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
এ সময় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সুষ্ঠু পরীক্ষার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা যেন সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে বিষয়ে সবাইকে আন্তরিক থাকতে হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, “প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কঠোর নজরদারি রাখা হয়েছে। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।”
পরিদর্শনের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও রাজনৈতিক নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। কেন্দ্র পরিদর্শন শেষে অতিথিরা পরীক্ষার্থীদের সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!