সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

বিশ্ব পরিবেশ দিবসে আন্তর্জাতিক স্বীকৃতি জাপানে মর্যাদাপূর্ণ ‘সেভ দ্য আর্থ! মিনিস্টার’স অ্যাওয়ার্ড পেলেন সোনারগাঁয়ের সন্তান ওয়াহিদ ইবনে রেজা।

Coder Boss
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৭০ Time View

আমাদের স্বাধীন দেশ 

বিনোদন প্রতিবেদক: বিশ্ব পরিবেশ দিবসে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরবময় অর্জন বয়ে এনেছেন বাংলাদেশি-কানাডিয়ান চলচ্চিত্র নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা। এশিয়ার অন্যতম বৃহৎ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব Short Shorts Film Festival & Asia 2026-এ তাঁর পরিচালিত অ্যানিমেটেড চলচ্চিত্র After Us মর্যাদাপূর্ণ ‘Save the Earth! Minister’s Award’ অর্জন করেছে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গত ৫ জুন উৎসব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিজয়ী চলচ্চিত্রের নাম ঘোষণা করে। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতার বার্তা তুলে ধরায় চলচ্চিত্রটি আন্তর্জাতিক বিচারকদের বিশেষ প্রশংসা অর্জন করে।
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী জনপদ সোনারগাঁ-এর সন্তান ওয়াহিদ ইবনে রেজা দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে কানাডায় বসবাস করছেন। তিনি সোনারগাঁয়ের বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম-এর সন্তান। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে ভিএফএক্স ও অ্যানিমেশন শিল্পে সাফল্যের সঙ্গে কাজ করে আসছেন তিনি।
ন্যাশনাল ফিল্ম বোর্ড অব কানাডার প্রযোজনায় নির্মিত ‘আফটার আস’ চলচ্চিত্রে পরিবেশ বিপর্যয়ের ভয়াবহ বাস্তবতা এবং প্রকৃতির পুনর্জন্মের সম্ভাবনাকে অত্যন্ত শৈল্পিকভাবে তুলে ধরা হয়েছে। গল্পে দেখানো হয়েছে, মানুষের বিলুপ্তির পর একটি নেকড়ে ও একটি উলভারিন কীভাবে পরিবর্তিত পৃথিবীতে টিকে থাকার পথ খুঁজে নেয় এবং প্রকৃতির সঙ্গে নতুন সহাবস্থানের সম্পর্ক গড়ে তোলে।
চলচ্চিত্রটি সম্পর্কে জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিনিধি হিরোতাকা ইশিহারা বলেন, “এটি একটি ব্যতিক্রমী চিন্তার ফসল। ধ্বংসের পরেও প্রকৃতির পুনরুজ্জীবিত হওয়ার ক্ষমতা এবং প্রাণীদের দৃষ্টিকোণ থেকে প্রকৃতির সঙ্গে সহাবস্থানের সারমর্মকে এটি অত্যন্ত সূক্ষ্ম অথচ শক্তিশালীভাবে উপস্থাপন করেছে।”
পুরস্কার অর্জনের অনুভূতি প্রকাশ করে ওয়াহিদ ইবনে রেজা উৎসব কর্তৃপক্ষ, প্রযোজনা প্রতিষ্ঠান এবং তাঁর সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। এক দশকেরও বেশি সময় ধরে ভিএফএক্স ও অ্যানিমেশন জগতে কাজ করা এই নির্মাতা তাঁর সাড়ে পাঁচ বছর বয়সী কন্যা সামারা ওয়াহিদ-কে চলচ্চিত্রটি উৎসর্গ করেন।
তিনি বলেন, “আমি সত্যিই আশা করি আমরা সবাই মিলে এই পৃথিবীকে সামারা এবং তার প্রজন্মের জন্য আরও সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য একটি জায়গা হিসেবে গড়ে তুলতে পারব।”
চলচ্চিত্রপ্রেমী ও পরিবেশ সচেতন দর্শকদের জন্য সুখবর হলো, পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ৩০ জুন পর্যন্ত উৎসবের অনলাইন প্ল্যাটফর্মে ‘আফটার আস’ প্রদর্শিত হবে।
বাংলাদেশের একজন নির্মাতার এমন আন্তর্জাতিক অর্জন শুধু দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্যই নয়, বরং পরিবেশ রক্ষার বৈশ্বিক বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সোনারগাঁয়ের সন্তান ওয়াহিদ ইবনে রেজার এই সাফল্যে আনন্দিত স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!