সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

সাইবার স্পেসে মাদকের বিরুদ্ধে কঠোর আইন: মৃত্যুদণ্ডের বিধান, নারায়ণগঞ্জে জুনে ৮৪টি মোবাইল কোর্ট পরিচালনা।

Coder Boss
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৯২ Time View

আমাদের স্বাধীন দেশ 

নিজস্ব প্রতিবেদক:মোঃ ইব্রাহিম
মাদকের বিস্তার রোধে সরকার আরও কঠোর অবস্থান নিয়েছে। জাতীয় সংসদে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে। নতুন আইনে সাইবার স্পেস ব্যবহার করে মাদক কেনাবেচা, সরবরাহ ও লেনদেনের মতো অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর মাদক অপরাধ দমনে দেশের প্রতিটি থানায় মাদক-সংক্রান্ত মামলার জন্য পৃথক সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। তিনি জানান, জুন মাসে নারায়ণগঞ্জ জেলায় ৮৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে, যেখানে মাদক সেবনকারী, ক্রেতা ও বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযানে বিভিন্ন ব্যক্তিকে কারাদণ্ড, জরিমানা এবং মামলা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, শুধু আইন প্রয়োগ নয়, মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি জানান, জেলা প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও অন্যান্য যৌথ বাহিনী সার্বক্ষণিক মাঠে থেকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
জেলা প্রশাসক মো. রায়হান কবির সকল নাগরিককে মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!