সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

মুন্সিগঞ্জ জেলা সিরাজদিখান উপজেলা মধ্যেপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মুহম্মদ আজিম আল রাজী জনপ্রিয়তার শীর্ষে।

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৫৬ Time View

আমাদের স্বাধীন দেশ 

বিশেষ প্রতিনিধি:মোঃ ফারুক দেওয়ান।

মুন্সিগঞ্জ জেলা সিরাজদিখান উপজেলা মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উঠে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেতা সাবেক,এ,জি,এস, বিক্রমপুর কুঞ্জ বিহারী কলেজ ছাত্র সংসদ, সাবেক যুবদল সভাপতি মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি,সাবেক কোষাধ্যক্ষ সিরাজদিখান থানা বিএনপি, সাবেক চেয়ারম্যান মধ্যপাড়া ইউনিয়ন l মুহম্মদ আজিম আল রাজী এর নাম। স্থানীয় রাজনৈতিক সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবনের সূচনা করা মুহম্মদ আজিম আল রাজী বিগত আওয়ামী শাসন আমলে হামলা মামলা কারা নির্যাতনের শিকার।
স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, তৃণমূল পর্যায়ে সক্রিয় উপস্থিতি এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাঁর নাম গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।

সম্ভাব্য প্রার্থিতা নিয়ে মুহম্মদ আজিম আল রাজী বলেন, “দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ তাদের মূল্যবান ভোটে নির্বাচিত করেন, তাহলে মধ্যপাড়া ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসিত, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী ইউনিয়নে পরিণত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার অঙ্গীকার। জনগণের সুখ-দুঃখে সব সময় পাশে থেকে তাদের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করতে চাই।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য, সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হলেও চূড়ান্ত প্রার্থী নির্ধারণ নির্ভর করবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের মনোনয়ন প্রক্রিয়া ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতির ওপর। পাশাপাশি নির্বাচন কমিশনের বিধি-বিধান অনুসরণ করেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০১১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন নিয়ে গরুর গাড়ী প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হয়ে ছিলেন,২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে ততকালিন ক্ষমতাছিন আওয়ামীলীগ প্রার্থী ফল করিম নামে পরিচিত এর সন্ত্রাসী ভোট ডাকাতির মাধ্যমে ধানের শীষ প্রার্থী মুহম্মদ আজিম আল রাজী কে জোর পূরবক পরাজিত করান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!