বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যোগদানের পরই বদলে গেছে তারাবো পৌর ভূমি অফিসের চিত্র, দালালমুক্ত সেবায় সন্তুষ্ট সেবাগ্রহীতারা। যোগদানের পর থেকেই স্বচ্ছতা ও দ্রুত সেবাকে অগ্রাধিকার দিচ্ছেন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান। দায়িত্ব নেয়ার পর বদলে গেছে নরসিংদী পাসপোর্ট অফিসের চিত্র, সেবায় সন্তুষ্ট সেবাগ্রহীতারা। দায়িত্ব নিয়েই বদলে দিচ্ছেন মুড়াপাড়া ইউনিয়ন, উন্নয়নে প্রশংসায় ভাসছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুর রহমান। সীমিত জনবলেও নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে এনায়েত নগর ইউনিয়ন ভূমি অফিস, প্রশংসায় সেবাগ্রহীতারা। দায়িত্ব নেয়ার পর বদলে গেছে কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের চিত্র, সেবায় সন্তুষ্ট সেবাগ্রহীতারা। ভদ্রাসন তদন্ত কেন্দ্রে চাঞ্চল্য ১০০ হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন এএসআই শরিফুল। দখলে না থাকলেও কাগজ থাকলে জমি ফেরত পাবেন – নারায়ণগঞ্জবাসীকে ডিসির আশ্বাস। কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় নারায়ণগঞ্জ সদরে কর্মশালা। দায়িত্ব  নেওয়ার পর থেকে উন্নয়ন ও জলবদ্ধতা নিরসনে কাজ করছি: গোলাকান্দাইল ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া।

যোগদানের পরই বদলে গেছে তারাবো পৌর ভূমি অফিসের চিত্র, দালালমুক্ত সেবায় সন্তুষ্ট সেবাগ্রহীতারা।

Coder Boss
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

আমাদের স্বাধীন দেশ 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর ভূমি অফিসে যোগদানের পর থেকেই সেবাগ্রহীতাদের নিরলস ও আন্তরিক সেবা দিয়ে যাচ্ছেন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন। তাঁর সততা, কর্মনিষ্ঠা ও দালালমুক্ত সেবা প্রদানের উদ্যোগে বদলে গেছে অফিসের সার্বিক চিত্র।
অফিস সূত্রে জানা যায়, মোহাম্মদ সাদ্দাম হোসেন যোগদানের পর থেকেই অফিসকে পুরোপুরি দালালমুক্ত করার জন্য কঠোর অবস্থান নিয়েছেন। কোনো প্রকার ঘুষ বা হয়রানি ছাড়াই সাধারণ মানুষ যেন দ্রুত সময়ে তাদের কাঙ্ক্ষিত ভূমি সেবা পায়, সে লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন।
বর্তমানে নামজারি, খাজনা আদায়, পর্চা প্রদান, খতিয়ান সংশোধনসহ সকল সেবা এখন নিয়ম অনুযায়ী দ্রুত দেওয়া হচ্ছে। সেবা নিতে আসা মানুষদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগের তুলনায় বর্তমানে সেবার মান অনেক উন্নত হয়েছে।

সেবা নিতে আসা একাধিক সেবাগ্রহীতা বলেন, আগের চাইতে বর্তমানে তারাবো পৌর ভূমি অফিসে এসে আমরা কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছি না। স্যার (সাদ্দাম হোসেন) অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের কথা শোনেন এবং দ্রুত সেবা দিয়ে দেন। কোনো দালালের কাছে যেতে হয় না। অফিসে আসলেই সরাসরি সেবা পাচ্ছি।

এদিকে একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে তাঁর বিরুদ্ধে ফেসবুকে কিছু অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন দাবি করেছেন, এই অপপ্রচারের কোনো সত্যতা নেই। তিনি বলেন, সৎভাবে কাজ করতে গেলে একটি মহল সবসময় বাধা সৃষ্টি করার চেষ্টা করে। কিন্তু তাতে তিনি বিচলিত নন, জনগণের সেবায় তিনি আরও বেশি মনোযোগী হবেন।
স্থানীয়দের মতে, একজন সৎ ও কর্মঠ কর্মকর্তার কারণে ভূমি অফিস সম্পর্কে মানুষের যে নেতিবাচক ধারণা ছিল, তা বদলে যেতে শুরু করেছে। ঘুষ ও দালালমুক্ত পরিবেশে সেবা পেয়ে সন্তুষ্ট সাধারণ মানুষ।
স্থানীয় সচেতন মহল এই ধরনের সৎ কর্মকর্তাকে সুরক্ষা দিয়ে তাঁর পাশে থাকার আহ্বান জানিয়েছেন, যাতে করে তারাবো পৌর ভূমি অফিস একটি মডেল ভূমি অফিস হিসেবে গড়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!