বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক-সন্ত্রাসমুক্ত মডেল দুপ্তারা গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে নামলেন মোশাররফ হোসেন। যোগদানের পরই বদলে গেছে তারাবো পৌর ভূমি অফিসের চিত্র, দালালমুক্ত সেবায় সন্তুষ্ট সেবাগ্রহীতারা। যোগদানের পর থেকেই স্বচ্ছতা ও দ্রুত সেবাকে অগ্রাধিকার দিচ্ছেন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান। দায়িত্ব নেয়ার পর বদলে গেছে নরসিংদী পাসপোর্ট অফিসের চিত্র, সেবায় সন্তুষ্ট সেবাগ্রহীতারা। দায়িত্ব নিয়েই বদলে দিচ্ছেন মুড়াপাড়া ইউনিয়ন, উন্নয়নে প্রশংসায় ভাসছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুর রহমান। সীমিত জনবলেও নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে এনায়েত নগর ইউনিয়ন ভূমি অফিস, প্রশংসায় সেবাগ্রহীতারা। দায়িত্ব নেয়ার পর বদলে গেছে কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের চিত্র, সেবায় সন্তুষ্ট সেবাগ্রহীতারা। ভদ্রাসন তদন্ত কেন্দ্রে চাঞ্চল্য ১০০ হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন এএসআই শরিফুল। দখলে না থাকলেও কাগজ থাকলে জমি ফেরত পাবেন – নারায়ণগঞ্জবাসীকে ডিসির আশ্বাস। কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় নারায়ণগঞ্জ সদরে কর্মশালা।

মাদক-সন্ত্রাসমুক্ত মডেল দুপ্তারা গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে নামলেন মোশাররফ হোসেন।

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

আমাদের স্বাধীন দেশ 

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছেন দুপ্তারা ইউনিয়নের সাবেক সফল মেম্বার ও বর্তমানে দুপ্তারা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ মোশাররফ হোসেন।

আত্মপ্রকাশের খবর ছড়িয়ে পড়তেই পুরো ইউনিয়নজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দলমত নির্বিশেষে তরুণ, যুবক, প্রবীণ ও নারী ভোটারদের মাঝে দেখা যাচ্ছে নতুন আশার সঞ্চার। হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লায় এখন একটাই আলোচনা মোশাররফ হোসেন।
নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে চেয়ারম্যান প্রার্থী মোঃ মোশাররফ হোসেন বলেন, দুপ্তারা ইউনিয়নবাসী যদি আগামী ইউপি নির্বাচনে ভোটের মাধ্যমে আমাকে জয়যুক্ত করেন, তাহলে আমি কথা দিচ্ছি দুপ্তারা ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। দুপ্তারা ইউনিয়নকে আড়াইহাজারের মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করব। সরকারের যত সুযোগ-সুবিধা আছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিডি, টিসিবি কার্ডসহ সকল সেবা দুপ্তারা ইউনিয়নের প্রতিটি নাগরিকের কাছে স্বচ্ছভাবে পৌঁছে দেব। কোনো অনিয়ম, স্বজনপ্রীতি ও ঘুষের সুযোগ থাকবে না।

তিনি আরও বলেন, আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার জন্য মাঠে নেমেছি। ইউনিয়নের রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও যুব সমাজের উন্নয়নে কাজ করব। মাদকের বিরুদ্ধে হবে জিরো টলারেন্স।
ইউনিয়নবাসীর প্রতিক্রিয়া:
স্থানীয় বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম বলেন, মোশাররফ ভাই সাবেক মেম্বার থাকাকালীন সময়েও মানুষের পাশে ছিলেন। বিপদে-আপদে তাকে কাছে পেয়েছি। তিনি চেয়ারম্যান হলে ইউনিয়নে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এটা আমাদের বিশ্বাস।

আরেক বাসিন্দা মোঃ হাসান মিয়া বলেন, আমরা একজন সৎ ও সাহসী নেতা চাই। মোশাররফ হোসেনের মতো মানুষই পারবে দুপ্তারাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে। আমরা তার পাশে আছি, থাকব।
নারী ভোটার রিনা বেগম বলেন, সরকারি ভাতা, কার্ডসহ সব সুবিধা যাতে গরিব মানুষ ঠিকমতো পায়, সেজন্য মোশাররফ ভাইয়ের মতো লোক দরকার। আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই।
স্থানীয় সচেতন মহলের মতে, সাবেক মেম্বার হিসেবে এলাকার উন্নয়নে তার অবদান, সাধারণ মানুষের সাথে মিশে থাকার অভ্যাস ও বিএনপির তৃণমূল নেতা হিসেবে সাংগঠনিক দক্ষতা তাকে অন্যান্য প্রার্থীদের থেকে অনেকটাই এগিয়ে রাখবে।
দুপ্তারাবাসীর প্রত্যাশা একজন পরীক্ষিত, সৎ ও জনবান্ধব নেতৃত্বের হাত ধরে দুপ্তারা ইউনিয়ন এগিয়ে যাবে উন্নয়ন ও শান্তির পথে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!