

সোনারগাঁও জামপুর ইউনিয়ন থেকে বিশাল মিছিল নিয়ে নয়াপল্টনে যোগদান
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সার্বভৌমত্ব র্যালিতে অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব জাকির হোসেন বাবু।
তার নেতৃত্বে জামপুর ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী ব্যানার, প্ল্যাকার্ড ও দলীয় পতাকা নিয়ে মিছিল সহকারে নয়াপল্টনে যোগদান করেন।
এ সময় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে র্যালিতে অংশ নেন।
জাকির হোসেন বাবু বলেন, “৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার প্রতীক। জনগণের অধিকার আদায়ে আমরা সর্বদা রাজপথে থাকব।”
র্যালিতে অংশগ্রহণকারীরা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবি জানন।