সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

২৮ নভেম্বর অনুষ্ঠেয় সোনারগাঁ উপজেলা বিএনপির জনসভাকে সফল করার আহবান মান্নানের।

Coder Boss
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২১৮ Time View

আমাদের শারীর দেশ 

বিশেষ প্রতিবেদকঃ
সোনারগাঁ উপজেলা বিএনপি’র সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ‘আগামী ২৮ নভেম্বর সোনারগাঁ স্টেডিয়ামে দুপুর ২টা থেকে সোনারগাঁ উপজেলা বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে। যেখানে আমাদের প্রিয় নেতা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন এবং উক্ত জনসভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির বেশ কিছু সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। উক্ত জনসভাকে সফল করতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সকলকে উপস্থিত হবার আহবান জানাচ্ছি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাদিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত সমাবেশ একটি মহাসমাবেশে পরিণত হয়েছে, এজন্য সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানাচ্ছি’।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাদিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ১১ নভেম্বর সোমবার বিকেলে সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নয়াপুরে ইসলামী সম্মেলনের মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান এসব কথা বলেন।

এসময় সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে সোনারগাঁ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, কাঁচপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সেলিম হক রুমি, সাধারণ সম্পাদক মোমেন খান ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আঃ রহমান সরকার বক্তব্য রাখেন। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!