সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

বন্দরে যুবলীগ ও জাতীয় পার্টি নেতার হামলায় ২ ছাত্রদল নেতা আহত!

Coder Boss
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২৩৪ Time View

আমাদের স্বাধীন দেশ 

স্টাফ রিপোর্টারঃ
বন্দরের (নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের) ২৭নং ওয়ার্ডের ফুলহরে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে সোমবার সন্ধ্যায় যুবলীগ ও জাতীয় পার্টি নেতা এবং তাদের সাঙ্গ পাঙ্গদের পরিকল্পিত হামলায় ২ ছাত্রদল নেতা আহত হয়েছে। আহত এস এম আপেল মারুফ ২৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ও বিল্লাল হোসেন ২৭নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য এবং উভয়ে ২৭নং ওয়ার্ডের ফুলহরের বাসিন্দা। এ ঘটনায় সোমবার রাতে আহত এস এম আপেল মারুফের মা মোসাঃ মাবিয়া আক্তার বাদী হয়ে ১. যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান ওহিদ, পিতা-মৃত হানিফ মিয়া, ২. আমজাদ হোসেন, পিতা- আঃ জাব্বার, ৩. জাতীয় পার্টি নেতা মিজানুর রহমান, পিতা-মৃত সোনা মিয়া, ৪. আবির, ৫. চঞ্চল উভয় পিতা-মিজানুর রহমান, ৬. ইয়াছিন, পিতা-মিজান, সর্ব সাং-ফুলহর, ৭. নোমান, পিতা-মৃত সেলিম, সাং-ললাটি (কাঁচপুর), থানা-সোনারগাঁও, ৮. আল আমিন, পিতা-অহিদ, সাং-ফুলহর, ৯. বদু পিতা-মৃত তোতা মিয়া, সাং- কাজিরগাঁও, থানা-সোনারগাঁ সহ অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনার বিবরণে বাদী মাবিয়া আক্তার জানান, বিবাদীদের সাথে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে সোমবার সন্ধ্যায় ফুলহরে আমজাদের বাড়ীর সামনে দিয়ে আপেল ও বিল্লাল বাসায় আসার পথে ১নং বিবাদী অহিদের হুকুমে সকল বিবাদীগণ দেশীয় ধারালো অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আপেল ও বিল্লালের উপর হামলা চালায় এবং পিটিয়ে ও কুপিয়ে দুজনকে গুরুতর জখম করে। পরে তাদের ডাক চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়কে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। আইনের সঠিক বিচার পেতে আমি বন্দর থানায় লিখিত অভিযোগ করেছি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তে নেমেছেন বন্দর থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!