সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

২৪’র গণঅভ্যুত্থানের সাথে ৭১’র মুক্তিযুদ্ধের তুলনা হতে পারে না

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬১ Time View

আমাদের স্বাধীন দেশ 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “অনেকদিন পর নারায়ণগঞ্জে মুক্ত ও স্বাধীনভাবে জেলা বিএনপি সভার আয়োজন করেছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতি যখন দিশেহারা ছিল, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন।”

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে শহরের মিশনপাড়া এলাকায় নবাব সলিমুল্লাহ সড়কের উপর অস্থায়ী মঞ্চে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদ মোকাবিলার দাবিতে দেশব্যাপী বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জনসমাবেশ তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আরও বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিুট, কেন্দ্রীয় সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, সোনারগাঁ বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, রেজাউল করিম, কাজী মনিরুজ্জামান, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ।

তিনি আরও বলেন, “২০২৪ সালে স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণঅভ্যুত্থান হয়েছে। তবে এই বিজয়ের সাথে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের তুলনা হতে পারে না। বিএনপি সবসময় দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে এবং এখনও করছে।”

গিয়াসউদ্দিন বলেন, “অল্প ১ মাসের আন্দোলনে স্বৈরাচারের পতন হয়নি। যখন আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় এবং সর্বস্তরের মানুষ রাজপথে নামে, তখনই স্বৈরাচার প্রাণভয়ে পালিয়ে যায়।”

তিনি সরকারের উদ্দেশে বলেন, “আপনারা জনসমর্থিত সরকার হতে পারেন, কিন্তু নির্বাচিত সরকার নন। স্বৈরশাসনের সময় যারা অত্যাচার, লুটপাট ও অর্থ পাচার করেছে, তাদের বিচার করতে হবে। এই বিচার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে প্রশাসন বা রাজনৈতিক নেতাকর্মী

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!