সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

এসএসসি পরীক্ষার ফলাফলে সোনারগাঁও কোয়ালিটি স্কুল এন্ড কলেজের শতভাগ সাফল্য অর্জন।

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৬১ Time View

আমাদের স্বাধীন দেশ 

বিশেষ প্রতিবেদক
সোনারগাঁও কোয়ালিটি স্কুল এন্ড কলেজটি অত্র উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুরে একটি মফস্বল এলাকায় গড়ে উঠা শিক্ষা প্রতিষ্ঠান। পর্যাপ্ত ও উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাব এবং এখানে নানাবিধ সুযোগ সুবিধা কম থাকার পরেও এসএসসি পরীক্ষার ফলাফলে ১ম বছরেই বাজিমাত করেছে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বলতে গেলে, সোনারগাঁও কোয়ালিটি স্কুল এন্ড কলেজ তাদের কোয়ালিটি ভালোভাবেই দেখিয়েছে, তারা নামের সাথে তাদের সাফল্যের মিল রাখতে সক্ষম হয়েছে।

এ বছরের এসএসসি পরীক্ষায় অত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৩টি জিপিএ-৫ (এ+) সহ শতভাগ পরীক্ষার্থী পাশের কৃতিত্ব অর্জন করেছে। যেখানে অবশিষ্ট ২২ জন পরীক্ষার্থী এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। তাদের সাফল্যের বিষয়টি (১০ জুলাই) বৃহস্পতিবার দুপুরের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুহুর্তে ভাইরাল হয়ে যায় এবং অসংখ্য নেটিজেনরা অত্র স্কুলের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিকে অভিনন্দন জানাতে দেখা গেছে।

এ বিষয়ে সোনারগাঁও কোয়ালিটি স্কুল এন্ড কলেজের সভাপতি, ওয়ালটন ইলেক্ট্রনিক্স এবং হারল্যান নিউ ইয়র্ক কসমেটিক্সের ডিস্ট্রিবিউটর নাসির উদ্দিন আহমেদ জানান, ‘অত্র অঞ্চলে ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, যেখানে ভালো লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা সুশৃঙ্খল মানসিকতা অর্জন করবে, মানুষের মতো মানুষ হবে, উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হবে সর্বোপরি তারা একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য ও দক্ষ হয়ে গড়ে উঠবে, সেই প্রয়াস থেকেই আমরা অত্র স্কুল প্রতিষ্ঠা করি। আলহামদুলিল্লাহ তারা কাঙ্খিত ও প্রত্যাশিত ফলাফল অর্জন করেছে। সেজন্য সকলকে অভিনন্দন। আগামী দিনে যারা পরীক্ষা দিবে তারা আরো ভালো করবে বলে আমাদের প্রত্যাশা। সকলের কাছে দোয়া চাই’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!