সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

রূপগঞ্জ থেকে অপহৃত ইউপি চেয়ারম্যান পোস্তগোলা থেকে উদ্ধার।

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ Time View

আমাদের স্বাধীন দেশ 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়াকে ছয়ঘন্টা পর রাজধানী ঢাকার পোস্তগোলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় জহির মিয়া নামে একজনকে আটক করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

এর আগে দুপুর  ২টার দিকে উপজেলার ভুলতা এলাকার আজিজ সুপার মার্কেটের সামনে থেকে তাকে অপহরণ করে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

আটক জহির মিয়া বরগুনা জেলার ভাগরা থানার ফুলতলী এলাকার বাসিন্দা।

অপহৃত ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, ‘আমি বুধবার বেলা ২টার দিকে  প্রাইভেট গাড়িতে করে ভুলতা এলাকার আজিজ মার্কেন্টাইল ব্যাংকে কাজে যাই। কাজ শেষ করে মার্কেন্টাইল ব্যাংক থেকে বের হলে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে ডিবি পরিচয়ে আমাকে ও আমার গাড়িচালক আশিককে সাদা মাইক্রোবাসে অপহরণ করে তুলে নিয়ে যায়।  এ সময় অপহরণকারীরা প্রাইভেটকারটি ভুলতা এলাকায় ফেলে রেখে যায়। এ সময় তারা আমাকে নিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় গিয়ে ঘুরাঘুরি করেন ও টাকার জন্য অত্যাচার করতে থাকেন। এমনকি টাকা না দিলে আমাকে মেরে ফেলবে বলে হুমকি দিতে থাকে। রূপগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ আমাকে সঠিক সময়ে উদ্ধার করার জন্য।’রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, অপহরণের সংবাদ পেয়ে পুলিশ আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার অভিযান পরিচালনা করতে থাকে। রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান রাজধানী ঢাকার পোস্তগোলা এলাকা থেকে নাসির মিয়াকে উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!