সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

জাজিরায় জোরপূর্বক জমি দখল করে মাদ্রাসা নির্মাণের অভিযোগ।

Coder Boss
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ Time View

আমাদের স্বাধীন দেশ 

এআর হানিফঃ

শরীয়তপুর জেলার পদ্মা দক্ষিণ থানাধীন হাজী সদন আলী মাদবর কান্দির বাসিন্দা আব্দুল কুদ্দুস মোল্লা পিতা মৃত আব্দুল হামেদ মোল্লার ৬ শতাংশ জমি জোরপূর্বক দখল করে মাদ্রাসা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে ওই এলাকার বাসিন্দা আবু বক্কর, বায়েজিদ মোল্লা, জুনায়েত মোল্লার গংদের বিরুদ্ধে । উক্ত জমি দখলকে কেন্দ্র করে গত ২২ শে আগস্ট তারিখে রাত্র আনুমানিক ১১.৩০ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত বিষয়ে জমির প্রকৃত মালিক আব্দুল কুদ্দুস মোল্লা বাদী হয়ে শরীয়তপুর জেলার পুলিশ সুপার, জেলা প্রশাসক, পদ্মা দক্ষিণ থানা সহ বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ দায়ের করেন।

জমির প্রকৃত মালিক দাবিদার আব্দুল কুদ্দুস মোল্লা নন্দিত টিভিকে বলেন আমার ৩২৩ দাগে বসতবাড়িসহ ১৯ শতাংশ জমি রয়েছে এর মধ্যে ৬ শতাংশ জমি জোরপূর্বক মাদ্রাসা নির্মাণ করার জন্য দখল করে নিয়ে যায় প্রভাবশালী সন্ত্রাসী আবু বক্কর গংরা। গত ২২ ই আগস্ট তারিখে আবু বক্কর ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে এসে কাছে ৫ হাজার টাকার চাঁদা দাবি করে। আমি তাদের দাবিকৃত ৫ হাজার টাকা দিতে অস্বীকার করলে কথা কাটির এক পর্যায়ে তারা আমার উপর এবং বাড়িঘরে হামলা চালায়। আমার আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়।হামলা কারীদের সাথে ছিলেন মোঃ শওকত হাওলাদার তিনি পদ্মা সেতু দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের সেক্রেটারি। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় থেকে এই জমিটি দখল করতে চাচ্ছেন তারা।

এ বিষয়ে পদ্মা দক্ষিণের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান এলাকাবাসী আমার কাছে এ বিষয়ে কথা বলতে এসেছিল। আগামী ১৪ তারিখ রবিবার এ বিষয়ে উভয় পক্ষকে নিয়ে বসা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!