সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

৫ ই আগষ্টের হত্যা মামলার আসামি পেল করিম জুট মিলের ৫ কোটি টাকার টেন্ডার।

Coder Boss
  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১০৫ Time View

আমাদের স্বাধীন দেশ। 

ডেমরা প্রতিনিধিঃ

রাজধানীর ডেমরায় অবস্থিত শত বছরে পুরানো করিম জুট মিলের পুরাতন লোহার সামগ্রীর ৫ কোটি টাকার টেন্ডার পেল একাধিক জুলাই আগস্টে ছাএ জনতা হত্যার মামলার আসামী মুন্সিগঞ্জ লৌহজং থানা যুবলীগ নেতা মোঃ সোহাগ। অনুসন্ধানে জানা যায় মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানা দিন বালিয়াগাঁও ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান হাজী মোহাম্মদ দুলাল হোসেনের পুত্র যুবলীগ নেতা সোহাগ।

৫ই আগস্ট স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দুলাল চেয়ারম্যান ও তার ভাই পলাতক হত্যা মামলার আসামী জুলহাস চেয়ারম্যান আত্মগোপনে রয়েছে। জুলহাসের ঠিকাদারি লাইসেন্স নয়াগাঁও ষ্টীল ব্যবহার করে তারই ভাতিজা যুবলীগ নেতা সোহাগ করিম জুট মিলের জি এম হুমায়ুন খালিদকে ম্যানেজ করে বাগিয়ে নেয় কোট কোটি টাকার টেন্ডার। অভিযোগ উঠেছে উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে টেন্ডার পাওয়ার পেছনে কাজ করেছে স্হানীয় প্রভাবশালী বিএনপি নেতা। নিষিদ্ধ যুবলীগ নেতা টেন্ডার পাওয়ার পর করিম জুট মিল থেকে মাল বাহির করার সময় সেই বিএনপি’র নেতার লোকজন দিয়ে তাকে সহযোগিতা করেন যাতে সে কোন রকম বাধার সম্মুখীন না হয়। নির্দিষ্ট পরিমাণ এর চেয়ে বেশি মাল নেওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সাংবাদিকরা সেখানে উপস্থিত হলে নিষিদ্ধ যুবলীগ নেতা সোহাগের চাচাতো ভাই পরিচয় দেয়া আরেক যুবলীগ নেতা চিহ্নিত সন্তাসী মোঃ সাব্বির নামের এক ব্যক্তি সাংবাদিকদের উপর চড়াও হয়, সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে নৌকার চেয়ারম্যান প্রার্থী তার ছেলে নিষিদ্ধ যুবলীগ নেতা সোহাগ কিভাবে এই কোটি কোটি কোটি টাকার টেন্ডার পেলো কি করে!!? তখন সে বলে নৌকার লোকজন সারা বাংলাদেশের টেন্ডারের কাজ করছে, বেশি কথা বললে খবর আছে আপনারা আমাদের কিছুই করতে পারবেন না,আবার সে নিজেকে মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোফাজ্জল হোসেন ভূঁইয়ার আপন ভাগিনা হিসেবে পরিচয় দেন এবং সাংবাদিকদের মারতে বার বার তেরে আসেন। সাংবাদিকদের বলেন,স্থানীয় কিছু সুবিধাবাদী বিএনপি’র নেতাকর্মী অভিযোগ করে বলেন একজন প্রভাবশালী বিএনপি নেতা নিষিদ্ধ যুবলীগ নেতাকে টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করেন। নিষিদ্ধ যুবলীগ নেতা সোহাগ লোহার পিস হিসাবে করিম জুট মিলের টেন্ডারটি পায় এবং টেন্ডারের নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি লোহা সে নিয়ে যাচ্ছে। তারা আরো বলেন স্বার্থের জন্য সেই বিএনপি নেতা ডেমরায় স্বৈরাচার আওয়ামী লীগ যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের প্রশ্রয় দিচ্ছে সেই সুবাধেই তিনি যুবলীগ নেতাকে করিম জুট মিলের টেন্ডার পাইয়ে দিয়েছেন এইসব কার্যকলাপের জন্য স্হানীয় বিএনপি’র নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!