সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

সাদীপুর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ।

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১০৪ Time View

আমাদের স্বাধীন দেশ 

বিশেষ প্রতিনিধি মোঃ ইব্রাহিম 

সোনারগাঁ, নারায়ণগঞ্জ | ১৩ অক্টোবর ২০২৫
সাদীপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রাথমিক যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই প্রক্রিয়া শেষে মোট ১৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে ও ১ জন প্রার্থীতা বাতিল করেছে  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাধ্যমে ও প্রিজাইডিং অফিসার মোঃ দেলোয়ার হোসেন। নির্বাচন পরিচালনা কমিটি সাদীপুর উচ্চ বিদ্যালয় ২০২৫।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহজালাল ও রিটার্নিং অফিসার মোঃ দেলোয়ার হোসেন জানান, “মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে যাদের কাগজপত্র সঠিক পাওয়া গেছে, তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। পরবর্তী ধাপে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।”

এদিকে বাতিল হওয়া ১টি মনোনয়নপত্রের বিষয়ে আপত্তি দাখিলের সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ অক্টোবর।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় অভিভাবক মহল নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!