সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

বন্দরের বাগদোবাড়িয়ায় কালভার্ট নির্মাণে ধীরগতির কারণে জনদুর্ভোগ চরমে!

Coder Boss
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৯ Time View

আমাদের স্বাধীন দেশ। 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের বাগদোবাড়িয়ায় একটি কালভার্ট নির্মাণের কার্যক্রম বেশীর ভাগ অংশ শেষ হবার পরেও অবশিষ্ট কাজ বিশেষ করে দুই পাশের সংযোগ সড়কের কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে নানান গড়িমসি করা হচ্ছে এবং নির্মাণ কাজ ধীরগতির হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী ও যাত্রীসাধারণ।

ভূক্তভোগীরা জানান, কেওঢালা টু বারদী সড়কে প্রতিদিন ছোট বড় অসংখ্য যানবাহন চলে। এই সড়কটি ব্যবহার করে সোনারগাঁ ও বন্দরের বেশ কয়েকটি ইউনিয়নের হাজার হাজার লোকজন প্রতিদিন কর্মস্থলে যাতায়াত করেন। সড়কটির বাগদোবাড়িয়া অংশে এই কালভার্টটি নির্মাণাধীন থাকায় জনসাধারণের সময় অপচয় হচ্ছে এবং ভাঙ্গা একটি ডাইভার্সন দিয়ে চলাচল করতে হচ্ছে।

নির্মাণের প্রথম থেকেই ধীরগতিতে কাজ চলছিলো এবং ৫ আগস্টের পর আর তেমন কোন কাজ ঠিকাদার করেন নি। ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

চলাচলের জন্য পাশেই একটি নামমাত্র ডাইভার্সন করা হলেও দীর্ঘদিন তা ব্যবহারের কারণে বর্তমানে চলাচল অনুপযোগি হয়ে পড়েছে। যা দিয়ে চলতে গিয়ে প্রায় সময়ই যানবাহন বিকল হয়ে পড়ছে এবং দুর্ঘটনা ঘটছে।

এ বিষয়ে কথা বলতে সোমবার দুপুরে অত্র নির্মাণ কাজের ঠিকাদার রফিকুল ইসলাম নান্নুর ব্যবহৃত মোবাইল নাম্বারে কয়েকবার কল দিলেও নাম্বারটি বন্ধ পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!