সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

তারেক পরিষদ মুন্সিগঞ্জ জেলার উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল।

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ Time View

আমাদের স্বাধীন দেশ 

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুন্সিগঞ্জ জেলা তারেক পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩ ডিসেম্বর দুপুরে জেলার সিরাজদিখান উপজেলার খাসকান্দি গ্রামের শাহিনুর বেগম জামিয়াতুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন জামিল মোহাম্মদ সিটি এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

এতে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলা তারেক পরিষদের আহবায়ক শাহ আলম সাজু, সঞ্চালনা করেন তারেক পরিষদ মুন্সিগঞ্জ জেলার সদস্য সচিব সেলিম আহমেদ।

আয়োজনে প্রধান অতিথি ছিলেন তারেক পরিষদের ঢাকা বিভাগীয় সদস্য সচিব নিজামুদ্দিন নিজু।

এতে অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের ঢাকা বিভাগীয় যুগ্ম আহবায়ক হাজী মোঃ ফয়েজ উদ্দিন, যুগ্ম আহবায়ক আসিফুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র সদস্য মহিউদ্দিন মাহি, কেরানীগঞ্জ মডেল থানার আহবায়ক আব্দুল খালেক, সদস্য সচিব মোঃ আহসানুল্লাহ সহ জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে তারেক পরিষদের ঢাকা বিভাগীয় সদস্য সচিব নিজামুদ্দিন নিজু বলেন, “বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ হয়ে তার রোগ মুক্তি কামনা করছে, মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি তিনি যেন অতি শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”

এ সময় স্থানীয় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, এতিম শিশু এবং আলেম ওলামাদের নিয়ে পবিত্র কোরআন শরিফ তেলাওয়াত করা হয়। আসরের নামাজের পূর্বে উপস্থিত সবাইকে নিয়ে মাদার অব ডেমোক্রেসি’ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!