সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

শিবচরে নামজারির প্রলোভনে ঘুস: আউটসোর্সিং কর্মচারীর এক মাসের কারাদণ্ড।

Coder Boss
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১১০ Time View

আমাদের স্বাধীন দেশ 

বিশেষ প্রতিবেদক

মাদারীপুরের শিবচর উপজেলায় জমির নামজারি (মিউটেশন) করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক সেবাপ্রার্থীর কাছ থেকে ২০ হাজার টাকা ঘুস নেওয়ার অভিযোগে নোয়াব আলী (৪৭) নামে এক আউটসোর্সিং পরিচ্ছন্নতাকর্মীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইয়েখা সুলতানা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত নোয়াব আলী শিবচর উপজেলা ভূমি অফিসে আউটসোর্সিংয়ের মাধ্যমে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ অনুযায়ী, এক সেবাপ্রার্থী জমির নামজারির জন্য ভূমি অফিসে গেলে নোয়াব আলী নিজেকে প্রভাবশালী হিসেবে উপস্থাপন করে দ্রুত নামজারি করে দেওয়ার আশ্বাস দেন। এ সময় তিনি সেবাপ্রার্থীর কাছ থেকে ২০ হাজার টাকা ঘুস গ্রহণ করেন।
কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও নামজারির কোনো অগ্রগতি না হওয়ায় এবং বিষয়টি প্রতারণা বলে সন্দেহ হওয়ায় ভুক্তভোগী ব্যক্তি শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইয়েখা সুলতানার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তদন্তকালে অভিযোগের সত্যতা পাওয়া যায়। আদালতে অভিযুক্ত নোয়াব আলী তার দোষ স্বীকার করলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শাইয়েখা সুলতানা বলেন,
“সেবাপ্রার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। কেউ সরকারি অফিসে থেকে বা অফিসের নাম ব্যবহার করে প্রতারণা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভূমি সেবা স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, ভূমি অফিসে দালাল ও অসাধু ব্যক্তিদের দৌরাত্ম্য দীর্ঘদিনের সমস্যা। এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
প্রশাসন জানিয়েছে, ভূমি সংক্রান্ত সেবা পেতে কোনো ধরনের অনৈতিক লেনদেন না করে সরাসরি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে আবেদন করার জন্য সেবাপ্রার্থীদের অনুরোধ জানানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!