সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত আটক, উদ্ধার দেশীয় অস্ত্র।

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৯৮ Time View

আমাদের স্বাধীন দেশ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের সিংলাবো ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, চাপাতি, লোহার রডসহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ নিয়মিত টহল দেওয়ার সময় সড়কের পাশে একটি জঙ্গলে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। পরে টর্চলাইট জ্বালিয়ে জঙ্গলের দিকে আলো ফেললে সেখানে অবস্থানরত ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ দ্রুত ধাওয়া দিলে স্থানীয় লোকজনও এগিয়ে এসে সাতজন ডাকাতকে আটক করে।
আটককৃতরা হলো— মো. আবদুল্লাহ (২২), মিন্টু (২১), হৃদয় (২০), সাগর (২৩), শিপন (১৮), জাকির হোসেন (২৫) ও জিতেন্দ্র বর্মন (২২)।
পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এশিয়ান হাইওয়ে সড়কের বিভিন্ন অংশে সন্ধ্যার পর থেকে সংঘবদ্ধ ডাকাত দল যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও বিদেশফেরত যাত্রীদের বহনকারী যানবাহন টার্গেট করে ডাকাতি করে আসছিল। অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান মালামাল লুট করে নেওয়া ছিল তাদের নিয়মিত কার্যক্রম।
ঘটনার সময় স্থানীয় জনতা আটক ডাকাতদের গণধোলাই দেয়। এ সময় পুলিশের গাড়িতে তুলে নেওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশের ওপরও ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে এলাকায় কিছু সময় উত্তেজনা সৃষ্টি হয়।
তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবদুল হক জানান, গণধোলাইয়ের কারণে আটক ডাকাতরা আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তাদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র জব্দ করা হয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ বলেন,
“এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন ডাকাতকে আটক করা হয়েছে। শনিবার তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।”
পুলিশ আরও জানায়, এশিয়ান হাইওয়ে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!