সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

Coder Boss
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১০০ Time View

আমাদের স্বাধীন দেশ 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রায়হান কবির, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ এবং রিটার্নিং অফিসার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬।
বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ এবং জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, নির্বাচন অফিসার, নারায়ণগঞ্জ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এবং সরকারি রিটার্নিং অফিসার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬।
প্রশিক্ষণ কর্মশালায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত আইন, বিধিমালা, ভোট গ্রহণ পদ্ধতি, দায়িত্ব ও আচরণবিধি সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। বিশেষভাবে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় নিরপেক্ষতা বজায় রাখা, ভোটারদের সহায়তা, ব্যালট ও ভোটগ্রহণ সামগ্রী ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের মূল দায়িত্ব ভোট গ্রহণকারী কর্মকর্তাদের ওপর নির্ভর করে। সঠিক প্রশিক্ষণ ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালন করলে জনগণের আস্থা অর্জন করা সম্ভব হবে।
অনুষ্ঠানে আরও বলা হয়, উপজেলা প্রশাসন, নির্বাচন অফিস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নিশ্চিত করা হবে। জনগণের ভোটাধিকার রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ভোট গ্রহণকারী কর্মকর্তাগণ বাস্তবভিত্তিক জ্ঞান ও দিকনির্দেশনা লাভ করেন, যা আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সফলভাবে আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!