সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে সাদীপুর ইউনিয়ন বিএনপির গণমিছিল ও প্রচারণা।

Coder Boss
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ Time View

আমাদের স্বাধীন দেশ

বিশেষ প্রতিবেদক

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ভোট প্রার্থনা করে গণমিছিল ও প্রচারণা চালিয়েছে সাদীপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। সাদীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও নির্যাতিত গণমানুষের নেতা হাজী মো. সেলিম সরকারের নেতৃত্বে শত শত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এতে অংশগ্রহণ করেন।
গণমিছিলটি সাদীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রতন মার্কেট থেকে শুরু হয়ে ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীরা ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে বিএনপি প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।
প্রচারণাকালে নেতা-কর্মীরা বলেন, বর্তমান দুঃশাসন থেকে মুক্তি পেতে এবং জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা দাবি করেন, আজহারুল ইসলাম মান্নান একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা, যিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবেন।
এ সময় হাজী মো. সেলিম সরকার বলেন, “এই আসনের সাধারণ মানুষ আজ পরিবর্তন চায়। তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে ধানের শীষের দিকেই তাকিয়ে আছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, বিএনপির প্রতি মানুষের আস্থা এখনো অটুট।”
গণমিছিল ও প্রচারণা শেষে পুনরায় রতন মার্কেটে এসে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় বলে আয়োজকরা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!