সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও গণপ্রচারণা।

Coder Boss
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮২ Time View

আমাদের স্বাধীন দেশ 

বিশেষ প্রতিবেদক :
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে উঠান বৈঠক ও গণপ্রচারণা চালিয়েছে জামপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত জামপুর ইউনিয়নের হাতুড়াপাড়া গ্রামে এ উঠান বৈঠক ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। দীর্ঘ সময় ধরে চলা এ কর্মসূচিতে স্থানীয় ভোটারদের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দেওয়া হয় এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়।
জামপুর ইউনিয়নের হাতুড়াপাড়া গ্রামের বিএনপির সিনিয়র নেতা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব আজহারুল ইসলাম মান্নানের সুযোগ্য সন্তান খায়রুল ইসলাম সজিব।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আজহারুল ইসলাম সানোয়ার, মোঃ আশরাফ ভূইয়া, আমির হোসেন, মোঃ আক্কাছ, মোঃ তাহের আলী, মোঃ পনির হোসেন মিন্টু, মোঃ ইমন হোসেন, মোঃ আরিফ হোসেন, মোঃ শফিকুল, মোঃ কামরুল ইসলাম, মোঃ ওবাইদুল ইসলাম গাজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সাধারণ মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে বিএনপি। তারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ।
উঠান বৈঠকে শত শত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ছাড়াও এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান, লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনার মাধ্যমে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে উঠান বৈঠক ও প্রচারণা কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!