সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামির প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।

Coder Boss
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ Time View

আমাদের স্বাধীন দেশ 

বিশেষ প্রতিবেদক
নারায়ণগঞ্জ ৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং, রবিবার বিকেলে সোনারগাঁও দড়িকান্দি বাস স্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
জামায়াতে ইসলামির দাবি অনুযায়ী, নির্বাচনী প্রচারণা চলাকালে বিএনপির সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালায় এবং প্রচারণায় বাধা সৃষ্টি করে। এর প্রতিবাদে জামায়াতে ইসলামির প্রার্থী ডক্টর ইকবাল হোসেনের নেতৃত্বে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি দড়িকান্দি বাস স্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়। এ সময় ডক্টর ইকবাল হোসেন বলেন,
“আমাদের শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণায় হামলা গণতন্ত্রের জন্য হুমকি। আমরা সহিংসতার রাজনীতিতে বিশ্বাস করি না। জনগণের অধিকার ও ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আইনি ও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব।”
প্রতিবাদ সভায় জামায়াতে ইসলামির স্থানীয় নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, নির্বাচনী মাঠে প্রতিপক্ষের হামলা ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তারা প্রশাসনের প্রতি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
কর্মসূচি চলাকালে এলাকায় অতিরিক্ত সতর্কতা লক্ষ্য করা যায়। বিক্ষোভ ও প্রতিবাদ সভা শান্তিপূর্ণভাবে শেষ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ ঘটনায় সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!