সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

পানি উন্নয়ন বোর্ডের খাল দখল করে চাইনিজ রেস্তোরাঁ ও পার্টি সেন্টার নির্মাণের অভিযোগ।

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৮৬ Time View

আমাদের স্বাধীন দেশ 

নিজস্ব প্রতিবেদক:এ আর হানিফ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পানি উন্নয়ন বোর্ডের খাল দখল করে অবৈধভাবে “আলম চাইনিজ রেস্তোরাঁ ও পার্টি সেন্টার” নির্মাণের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, খালটি দখল করে স্থাপনা নির্মাণের ফলে আসন্ন বর্ষা মৌসুমে ব্যাপক জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ৬৩, ৬৪, ৬৫ ও ৬৬ নম্বর ওয়ার্ডের পয়ঃনিষ্কাশনের পানির চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ খাল এটি। অভিযোগ রয়েছে, কিছু প্রভাবশালী ব্যক্তি খালটি দখল করে সেখানে অবৈধভাবে পার্টি সেন্টার ও রেস্তোরাঁ নির্মাণ করেছেন।

এ বিষয়ে আলম পার্টি সেন্টারের মালিকপক্ষের প্রতিনিধি সুমনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।আলম রেস্তোরাঁ এন্ড বেকারির জায়গার মালিক মামুনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন আমি পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করতে বারবার নিষেধ করার সত্ত্বেও বেকারির মালিক সুমন জোরপূর্বক পানি উন্নয়ন বোর্ডের খালের জায়গাটি দখল করেন।আমরা আশা করি এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

স্থানীয় বাসিন্দারা সাংবাদিকদের জানান, খালটি দখল হওয়ায় পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যেতে পারে। এতে বর্ষাকালে পুরো এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তারা অভিযোগ করে বলেন, “কিছু প্রভাবশালী ব্যক্তি তাদের ক্ষমতার অপব্যবহার করে পানি উন্নয়ন বোর্ডের খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হবে।”

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “অবৈধ স্থাপনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রভাবশালীরা যত শক্তিশালীই হোক না কেন, পানি উন্নয়ন বোর্ডের খাল কাউকে দখল করতে দেওয়া হবে না।”

এলাকাবাসী অবৈধ দখল উচ্ছেদ করে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!