আমাদের স্বাধীন দেশ
সম্প্রতি আমাদের পত্রিকায় প্রকাশিত “সোনা মসজিদ ও নোয়াপাড়া পাথর ও কয়লার টাকা মেরে কোটিপতি শফিকুল ইসলাম ও আলামিন” শীর্ষক সংবাদে কিছু তথ্য উপস্থাপনের ক্ষেত্রে বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশিত হয়েছে বলে আমাদের পরবর্তী অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে।
সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে সরেজমিনে তদন্ত ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে আমরা জানতে পারি যে, উক্ত ঘটনাটি মূলত একটি ব্যবসায়িক লেনদেন ও পারস্পরিক ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে। তদন্তে আরও উঠে আসে যে, যারা আমাদের প্রতিবেদকের কাছে অভিযোগ করেছিলেন, তারা এস এ ট্রেডিং কর্পোরেশনের সঙ্গে উল্লেখযোগ্য অঙ্কের ব্যবসায়িক লেনদেনে সম্পৃক্ত ছিলেন।
আমাদের অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এস এ ট্রেডিং কর্পোরেশনের মালিক শফিকুল ইসলাম (শফিক) এবং প্রতিষ্ঠানটির ম্যানেজার আলামিন আওয়াল ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছেন এবং তাদের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগসমূহের বিষয়ে ভিন্ন বাস্তবতা ও তথ্য পাওয়া গেছে।
সাংবাদিকতার নৈতিকতা ও বস্তুনিষ্ঠতার স্বার্থে আমরা স্বীকার করছি যে, পূর্বে প্রকাশিত সংবাদটি সংশ্লিষ্ট পক্ষের অবস্থান ও প্রকৃত ঘটনার পূর্ণাঙ্গ চিত্র যথাযথভাবে তুলে ধরতে পারেনি। মূলত নিউজে অভিযোগকারী এবং অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ব্যবসায়ীক দ্বন্দ্ব-বৃদ্ধমান।
পাঠকদের কাছে সঠিক ও নিরপেক্ষ তথ্য পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার। ভবিষ্যতে আরও সতর্কতা ও তথ্য যাচাইয়ের মাধ্যমে সংবাদ প্রকাশে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।