শনিবার, ২২ আগস্ট ২০২৬
খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের।

খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের।

admin

আমাদের স্বাধীন দেশ 

বিশেষ প্রতিনিধি মোঃ ইব্রাহিম, আড়াইহাজার:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী খাজা মাইন উদ্দিনের সমর্থনে ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠককে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানস্থল একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়।
বৈঠকে বক্তারা বলেন, খাজা মাইন উদ্দিন দীর্ঘদিন ধরে বিএনপির একজন নিবেদিত ও ত্যাগী কর্মী হিসেবে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। দলের বিভিন্ন সংকটময় সময়ে নেতাকর্মীদের পাশে থেকে তিনি সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন। তার দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকা এবং স্থানীয় মানুষের সঙ্গে সম্পৃক্ততার কারণে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা।
উঠান বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী খাজা মাইন উদ্দিন ইউনিয়নবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে দলের সঙ্গে কাজ করে আসছি। দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও দল ও সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে চাই।”
তিনি আরও বলেন, “২০১৬ সালে বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ আমাকে বিশনন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু তৎকালীন সরকারের সময়ে নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে হামলা ও ভোট কারচুপির মাধ্যমে আমাকে পরাজিত করা হয়েছিল”—এমন অভিযোগ করেন তিনি।
খাজা মাইন উদ্দিন বলেন, “আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে ইউনিয়নবাসীর ভোটে নির্বাচিত হতে পারলে বিশনন্দী ইউনিয়নের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক সেবা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করব।”
তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে নিয়ে কাজ করতে চান তিনি। একই সঙ্গে বিশনন্দী ইউনিয়নের মানুষের সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উঠান বৈঠকে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা খাজা মাইন উদ্দিনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, “খাজা ভাই একজন ভালো মানুষ। তিনি দীর্ঘদিন ধরে মানুষের পাশে রয়েছেন। তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
তারা আরও বলেন, দলীয় মনোনয়ন পেলে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে খাজা মাইন উদ্দিনকে বিজয়ী করে ইউনিয়ন পরিষদে পাঠানোর জন্য তারা মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তাদের ভাষ্য, “মনোনয়ন পেলে আমরা তাকে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাব।”
বক্তারা স্থানীয় বিএনপির নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, খাজা মাইন উদ্দিনকে দলীয় মনোনয়ন দেওয়া হলে বিশনন্দী ইউনিয়নবাসী একজন অভিজ্ঞ, যোগ্য ও জনবান্ধব চেয়ারম্যান পাওয়ার সুযোগ পাবে। দলীয় ঐক্য ও সাধারণ মানুষের সমর্থনকে কাজে লাগিয়ে তাকে বিজয়ী করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
৩ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ডাক্তার হাবিবুর রহমান হবি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিল্লাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আড়াইহাজার থানা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক ডাক্তার আমজাদ।
এ সময় উপস্থিত ছিলেন বিশনন্দী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বিশনন্দী ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আলিম, ছাত্রদলের সাবেক সভাপতি তুষার আহমেদ, বিশনন্দী ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব জুয়েল সরকার, বিএনপির অন্যতম নেতা ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, বিশনন্দী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ওমর গাজী, রুহুল, মুক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক সাধারণ বাসিন্দা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি ও সাধারণ মানুষের ভালোবাসাকে কাজে লাগিয়ে খাজা মাইন উদ্দিনের পক্ষে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন। নির্বাচনে দলীয় মনোনয়ন ও জনগণের ভোট পেলে বিশনন্দী ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে খাজা মাইন উদ্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত উঠান বৈঠকটি শেষ পর্যন্ত স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি এবং সমর্থনের বহিঃপ্রকাশকে খাজা মাইন উদ্দিনের সম্ভাব্য প্রার্থিতার পক্ষে স্থানীয় পর্যায়ে জনসমর্থনের একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন আয়োজকরা।

Developed by : BDIX ROOT