মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র।

কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র।

admin

আমাদের স্বাধীন দেশ 

বিশেষ প্রতিবেদক: মোঃইব্রাহীম

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কৃষকদের পাশে থেকে আধুনিক ও লাভজনক কৃষি সম্প্রসারণে কাজ করে যাচ্ছেন উপজেলা কৃষি অফিসার মোঃ রাসেল মিয়া। কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ, আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা প্রদান এবং মাঠপর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে তিনি কৃষকদের উদ্বুদ্ধ করছেন।
কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রাসেল মিয়া নিয়মিত কৃষকদের সঙ্গে যোগাযোগ রেখে ফসলের রোগবালাই দমন, উন্নত বীজ নির্বাচন, সার ব্যবস্থাপনা এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের বিষয়ে পরামর্শ প্রদান করছেন। তার এই উদ্যোগে অনেক কৃষক আধুনিক পদ্ধতিতে চাষাবাদের প্রতি আগ্রহী হয়ে উঠছেন।
কৃষকদের সঙ্গে সরাসরি মাঠে গিয়ে তাদের সমস্যা শোনা এবং দ্রুত সমাধানের চেষ্টা করায় কৃষকদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া দেখা গেছে। কৃষকরা মনে করছেন, কৃষি কর্মকর্তাদের এমন আন্তরিক সহযোগিতা কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় কৃষকদের প্রত্যাশা, উপজেলা কৃষি অফিসার মোঃ রাসেল মিয়ার নেতৃত্বে আড়াইহাজারের কৃষিখাত আরও এগিয়ে যাবে এবং আধুনিক কৃষির মাধ্যমে কৃষকরা লাভবান হবেন।

Developed by : BDIX ROOT