আমাদের স্বাধীন দেশ
বিশেষ প্রতিবেদক ডেমরা
রাজধানী ডেমরা ও যাত্রাবাড়ী থানায় ২০২৪ ও ২৫ ইং সালে জাল জালিয়াতের মাধ্যমে ভূমিদস্যুপনা,খুন ও বিভিন্ন ফৌজদারি অপরাধের চিহ্নিত সন্ত্রাসী ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের গুন্ডা গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার আব্দুল ওহাব শেখের কুলাঙ্গার পুত্র মোঃ মহিউদ্দিন শেখের গতিবিধি ও দৌরাত্মা অত্র অঞ্চলে পুনরায় বৃদ্ধি পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, মহিউদ্দিন শেখ দীর্ঘদিন পূর্ব হতে নবাব স্টেট ও ধর্ম মন্ত্রণালয়ের ওয়াকফো স্টেটের লিজ পাওয়া মর্মে বিভিন্ন স্মারক সংবলিত দলিল পত্রাদি জাল জালিয়াতির মাধ্যমে সৃষ্টি পূর্বক তার অনুসারী সন্ত্রাসীদের কর্তৃক খতিয়ানভুক্ত জমির বৈধ মালিকদের ভূমি ও স্থাপনা দখলের জন্য নেককার জনক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বিগত প্রায় দুই বছর পূর্ব হতে অপরাধী মহিউদ্দিন শেখ ডেমরা থানাধীন সাইনবোর্ড এলাকায় সড়ক ও জনপদ বিভাগের পাঁচ একর জমি লিজ মালিক হিসেবে সাইনবোর্ড জুলাইয়ে অবৈধভাবে দখল ও আধিপত্যবাদ কায়েমে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ভাসমান ব্যবসায়ীদের নিকট হতে প্রচুর টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।এছাড়া নোয়াখালী জেলার সাবেক সেনা কর্মী কবিরের মালিকানা ও নির্মিত সুপারমার্কেট অবৈধভাবে দখল করে লিজের দোহাই দিয়ে মালিকানা প্রতিষ্ঠার শক্ত অবস্থান নেয়ার অভিযোগ উঠেছে। এসব ব্যাপারে তার বিরুদ্ধে কবির বাদী হয়ে ঢাকা আদালতে মহিউদ্দিন শেখের বিরুদ্ধে একটি ফৌজদারী মামলা দায়ের করেন।এছাড়া ডেমরা, যাত্রাবাড়ী ও মতিঝিল থানায় তার বিরুদ্ধে একাধিক ফৌজদারী মামলা রয়েছে এবং এসব এলাকায় মহিউদ্দিন শেখ প্রকাশ্যে ঘোরাফেরা করলেও সংশ্লিষ্ট থানার পুলিশ মহিউদ্দিন শেখের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও আইনি গোষ্ঠীরা নীরব ভূমিকা পালন করে আসছে। তার বিরুদ্ধে দায়কৃত মামসমূহ যথাক্রমে – এফআইআর নং – ৪৬ তারিখ-১১ জানুয়ারি ২০২৫, ৭২ তারিখ-২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২ তারিখ-১৬ নভেম্বর ২০২৪ ও ৩৬ তারিখ-১২ ফেব্রুয়ারি ২০২৫ । তথ্য অনুসন্ধান কালে ডেমরা ও যাত্রাবাড়িস্থ ব্যবসায়ী মহল, সুশীল সমাজের সচেতন নাগরিকেরা খুনি অপরাধী মহিউদ্দিন শেখকে অনতিবিলম্বে গ্রেফতার করে আদালতে সপর্দ করার জন্য উপ-পুলিশ কমিশনার ওয়ারি জোনের প্রতি জোর দাবি জানাচ্ছে।