আমাদের স্বাধীন দেশ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আসন্ন সাদিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থীতার ঘোষণা দিয়েছেন তরুণ সমাজসেবক ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোঃ মমিনুর রহমান (মমিন)। তিনি সাদিপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশী।
ইঞ্জিনিয়ার মোঃ মমিনুর রহমান (মমিন) দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি সাবেক সহ-সম্পাদক, বিএনপি ও যুবদল, নারায়ণগঞ্জ জেলা, যুগ্ম-আহ্বায়ক, সোনারগাঁ থানা যুবদল এবং সাবেক সভাপতি, ছাত্রদল ও যুবদল সাদিপুর শাখা, সোনারগাঁ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তৃণমূল থেকে উঠে আসা এই নেতা এলাকায় একজন পরিচ্ছন্ন ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিত।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইতিমধ্যে তার পোস্টার, ব্যানার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে। পোস্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় নেতাদের ছবি সম্বলিত “বাংলাদেশ জিন্দাবাদ” স্লোগানে তিনি জনগণের কাছে দোয়া চেয়েছেন।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, সাদিপুর ইউনিয়নে পরিবর্তনের হাওয়া বইছে। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে ইঞ্জিনিয়ার মমিনের প্রতি সাধারণ ভোটারদের আগ্রহ বাড়ছে।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ মমিনুর রহমান (মমিন) বলেন, “আমি সাদিপুর ইউনিয়নের সন্তান। এই মাটি ও মানুষের সাথে আমার নাড়ির সম্পর্ক। বিএনপি যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আমি সাদিপুরকে একটি আধুনিক, মাদক ও সন্ত্রাসমুক্ত এবং উন্নয়নের রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আমি সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।”
প্রচারে: সাদিপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ।