রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সোনারগাঁ থানায় ভুয়া অভিযোগ দিয়ে জয়নাল মীরকে ফাঁসানোর অপচেষ্টা, অতঃপর অভিযোগ প্রত্যাহার।

সোনারগাঁ থানায় ভুয়া অভিযোগ দিয়ে জয়নাল মীরকে ফাঁসানোর অপচেষ্টা, অতঃপর অভিযোগ প্রত্যাহার।

admin

আমাদের স্বাধীন দেশ

বিশেষ প্রতিবেদক, সোনারগাঁ (নারায়ণগঞ্জ):

সোনারগাঁ থানায় ভুয়া ও মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানোর অপচেষ্টা করা হয়েছে বলে গণমাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সদস্য, সাদিপুর ইউনিয়ন শ্রমিক দলের সাবেক আহবায়ক ও সাদিপুর ইউনিয়ন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ জয়নাল মির (৪২)।

তবে সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী সেলিম সরকারের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে ভুল বুঝাবুঝির অবসান হওয়ায় এবং এ বিষয়ে আপোষ মীমাংসা হওয়ায় শুক্রবার (০২ অক্টোবর) উক্ত অভিযোগটি থানা থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়। বাদী মোঃ হাসান আলী স্বেচ্ছায় থানায় উপস্থিত হয়ে লিখিত আবেদনের মাধ্যমে অভিযোগ প্রত্যাহার করে নেন।

ভুক্তভোগী জয়নাল মীরের বক্তব্য:
এ বিষয়ে ভুক্তভোগী জয়নাল মীর বলেন, “রাজমিস্ত্রীর সহযোগী ওসমান হারুনি আমার বাড়িতে বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ করছিলো। কিন্তু বাড়ির এক জায়গায় খারাপ কিছুর ইঙ্গিত করে ১টি লেখা সে লেখে। পরে সিসি ক্যামেরায় চেক করলে এ লেখাটি ওসমান হারুনি লিখেছে এমন বিষয় নিশ্চিত হওয়া যায়। তখন স্থানীয়দের তোপের মুখে পড়ে সে। তখন নির্মাণ কাজের কন্ট্রাক্টর শাহজাহান সহ অন্যান্যরা এসে তাদের জিম্মায় ওসমানকে নিয়ে যায়। কিন্তু পরক্ষণে নানান ঘটনা সাজিয়ে ওসমানের পিতা আমার বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি ভুয়া ও মিথ্যা অভিযোগ দায়ের করেন। বিষয়টি পত্রিকায় সংবাদ আকারে প্রকাশ হবার পর তা আমি জানতে পারি। আমাকে ফাঁসানোর ও হয়রানি করার একটি অপচেষ্টা তারা করেছে।”
কন্ট্রাক্টর শাহজাহানের বক্তব্য:
এ ঘটনায় শনিবার সকালে কন্ট্রাক্টর শাহজাহানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, “ওসমান দোষ করেছে। আমরা তাকে সসম্মানে সেখান থেকে নিয়ে গেছি। কিন্তু ওসমানের পিতা একটি ভুয়া অভিযোগ দায়ের করেছে, যা করা মোটেও ঠিক হয়নি।”

মধ্যস্থতাকারীর বক্তব্য:
এ ঘটনায় সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী সেলিম সরকারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, “রাজমিস্ত্রীকে অপহরণ করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি যে শিরোনামে অভিযোগ দায়ের ও সংবাদ প্রকাশ হয়েছে, মূলত অভিযোগটি সত্য নয়। দুপক্ষকে ডেকেছি, উভয় পক্ষের কথা শুনেছি। এখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভুল বুঝাবুঝির তৈরি হয়েছে, যা আপোষ মীমাংসা করে দেয়া হয়েছে এবং উক্ত অভিযোগটি বাদী থানা থেকে প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উল্লেখ্য, গত ২৮/০৯/২০২৬ ইং তারিখে মোঃ হাসান আলী নামে এক ব্যক্তি জয়নাল মিয়া ও মোঃ মাছুমের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Developed by : BDIX ROOT